প্রাইম সাবস্ক্রিপশনের নামে গ্রাহক ঠকানোর অভিযোগে অ্যামাজনের বিরুদ্ধে মামলা

সিয়াটেলের জেলা আদালতে ওই মামলা দায়ের হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ফের গ্রাহক ঠকানোর অভিযোগে কাঠগড়ায় জেফ বেজোসের অ্যামাজন। বহুজাতিক ই-কমার্স সংস্থার বিরুদ্ধে অভিযোগ, গ্রাহকদের আগাম সম্মতি ছাড়াই অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশনে লক্ষ-লক্ষ গ্রাহকের নাম নথিভুক্ত করা হয়েছে। চাইলেও গ্রাহকরা ওই সাবস্ক্রিপশন বাতিল করতে পারছেন না। অ্যামাজনের এমন গ্রাহক ঠকানোর বিরুদ্ধে বুধবার সিয়াটেলের জেলা আদালতে মামলা দায়ের করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন।

বহুজাতিক ই-কমার্স সংস্থা অ্যামাজনের নিজস্ব অ্যামাজন প্রাইম নামে একটি পরিষেবা রয়েছে। ওই পরিষেবার মাসিক, ত্রৈমাসিক, ষাষ্মাসিক ও বার্ষিক সাবস্ক্রিপশন রয়েছে। ওই সাবস্ক্রিপশনের মাধ্যমে গ্রাহকরা অর্ডার দেওয়ার পরে অতি দ্রুত পণ্য পাওয়ার পাশাপাশি বাড়তি ছাড় পাবেন বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়। এমনকী বিনে পয়সায় অ্যামাজন প্রাইম ভিডিওতে ছবি দেখার এবং অ্যামাজন মিউজিকে গান শোনার সুযোগ পাবেন বলেও প্রলোভন দেখানো হয়। যাতে গ্রাহকরা ওই পরিষেবা নেওয়ার ফাঁদে পা দেন তার জন্য ফন্দিও এঁটেছেন সংস্থার কর্তারা। এক মাসের ফ্রি ট্রায়ালের সুযোগ দেখিয়ে কার্যত গ্রাহকদের বাধ্যতামূলক সাবস্ক্রিপশন নেওয়ার ফাঁদে ফেলা হচ্ছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠেছে।

২০২১ সালেই অ্যামাজনের প্রাইম সাবস্ক্রিপশন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের কাছে ভুরি-ভুরি অভিযোগ জমা পড়ে। অধিকাংশ অভিযোগকারী জানান, তাদের সম্মতি ছাড়াই প্রাইম সাবস্ক্রিপশন পরিষেবায় নাম অন্তর্ভুক্ত করেছে ই-কমার্স সংস্থাটি। যার ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। ইচ্ছে হলেও ওই সাবস্ক্রিপশন বাতিল করা যাচ্ছে না। ওই অভিযোগ পেয়েই নড়েচড়ে বসে ফেডারেল ট্রেড কমিশন। শুরু হয় তদন্ত। বুধবার ফেডারেল ট্রেড কমিশনের প্রধান লিনা খান জানিয়েছেন, ‘২০২১সালের মার্চ থেকে তদন্ত শুরু হয়েছিল। তাতে প্রমাণ মিলেছে গ্রাহককে কৌশলে ফাঁদে ফেলে কয়েক মিলিয়ন ডলার তুলেছে অ্যামাজন প্রাইম। তাই সিয়াটেলের জেলা আদালতে মামলা দায়ের করা হয়েছে।’

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?