Loading live market data...
Loading active stocks...
Connecting...

IPL-2023: উদ্বোধনী ম্যাচে হারের বদলা নিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে ধোনি ব্রিগেড

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল-এর ১৬তম সংস্করণের প্রথম প্লে-অফের ম্যাচে ঘরের মাঠে চেন্নাই ১৫ রানে হারাল হার্দিক পাণ্ডিয়ার গুজরাটকে। চলতি আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই গুজরাটের কাছেই হারতে হয়েছিল ধোনির দলকে। তারই বদলা মঙ্গলবার নিয়ে নিল ধোনি বাহিনি। গুজরাটকে হারিয়েই প্রথম দল হিসেবে চলতি ফাইনালে খেলার ছাড়পত্র আদায় করে নিল ধোনি ব্রিগেড।

মঙ্গলবার এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ধোনির দলের বিরুদ্ধে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাট অধিনায়ক। চেন্নাই দলের শুরুটা কিন্তু বেশ ভালোই হল। ধোনির দলের অন্যতম ভরসা চলতি আইপিএল-এ তাঁর দলের দুই ব্যাটসম্যান। তাঁদের মধ্যে একজন ঋতুরাজ অন্যজন ডেভিড কনওয়ে। অধিনায়কের প্রতি ভরসা তাঁরা এই ম্যাচেও রাখলেন। ঋতুরাজ ৪৪ বলে ৭টা চার ও একটা ছয়ের সাহায্যে ৬০ রান করে মোহিত শর্মার বলে ডেভিড মিলারের হাতে ধরা পড়েন। অন্য দিকে কনওয়ে ৩৪ বলে ৪০ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৪টা চার। দুজনের জুটিতে ১০০ রানের গণ্ডি পার করে চেন্নাই।

কিন্তু মঙ্গলবার রান পেলেন না ধোনির দলের আর এক অন্যতম ব্যাটার শিভম দুবে। মাত্র ১ রান করেই শিভমকে ফিরতে হয় সাজঘরে। তারপর অজিঙ্কা রাহানে, অম্বাতি রায়়ডুরা নামলেও তাঁরাও সেইভাবে দাগ কাটতে পারলেন না। দুজনেই করলেন ১৭ রান করে। তবে জাড্ডু করলেন ২২ রান।

নিজের শেষ আইপিএল খেলতে নেমে প্রথম প্লে-অফ ম্যাচে ব্যর্থ চেন্নাই অধিনায়ক নিজেও। তাঁর ব্যাট থেকে এল মাত্র ১ রান। ফলে নির্ধারিত ২০ ওভারে চেন্নাই ১৭২ রান তুলতে সমর্থ হয়। গুজরাট দলের হয়ে বল হাতে দুটি করে উইকেট নেন মোহিত শর্মা ও সামি।

১৭৩ রান তাড়া করতে নেমে হার্দিকরা চেন্নাই বোলারদের কাছে জোড় ধাক্কা খান। ঋদ্ধিমান ও অধিনায়ক হার্দিককে ১২ ও ৮ রানে সাজঘরে ফেরান দীপক চাহার ও থাকসেনা। দলের রান তখন ৫০-ও হয়নি।

এই অবস্থায় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ফের বর্তায় শুভমনের কাঁধে। কিন্তু প্রতিদিন শুভমন রান করে ম্যাচ জেতাবেন এটা ভাবা ঠিক নয়। মঙ্গলবারও তা হল না। শুভমন ৪২ রানের মাথায় আউট হয়ে ফিরতেই যেন বিপদের ইঙ্গিতটা পৌঁছে গিয়েছিল হার্দিক পাণ্ডিয়ার  শিবিরে।

হলও ঠিক তাই। ডেভিড মিলারস, বিজয় শঙ্কর, টেউটিয়ারা ফিরে গেলেন চটজলজদি। ক্রিজে তখন একা রশিদ খান। রশিদ শেষ পর্যন্ত চেষ্টা করলেও লাভের লাভ কিছু হল না। কেননা যোগ্য সঙ্গটাই পেলেন না এই আফগান আলরাউন্ডার। ৩০ রানে রশিদ সাজঘরে ফিরতেই জয় নিশ্চিত হয়ে যায় ধোনির দলের। ১৫৭ রানে শেষ হয় গুজরাটের ইনিংস। চেন্নাইয়ের হয়ে দীপক চাহার, দেশপাণ্ডে, পাথিয়ারানা ও জাদেজা প্রত্যেকেই নেন দুটি করে উইকেট।

ডোপ পরীক্ষায় নিজেদের অবস্থান জানাতে ব্যর্থ ভারতের তারকা দুই মহিলা ক্রিকেটার, জারি নোটিশ

‘মা আমাকে বাঁচাও…’,শেষ ফোনে নির্যাতনের অভিযোগ করে মৃত্যু তরুণীর

কলকাতা পুলিশ ফলো করতে শুরু করল মোদি–শুভেন্দুকে, আনফলো হলেন কারা?‌

অটোয় চেপে কোচি থেকে জয়সলমের! বিদেশিদের কাণ্ড দেখে হতবাক নেটদুনিয়া

মাঠে কেন ক্রুনাল পাণ্ড্যের কলার ধরেছিলেন নিকোলাস পুরান? সামনে এল আসল সত্য

শুভেন্দু সহ মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ-অগ্নিমিত্রা, তালিকায় রয়েছেন আর কারা?

‘বাংলায় ইতিবাচক পরিবর্তন হোক’, শুভেন্দুকে নিয়ে সৌমিতৃষার পোস্টে তোলপাড় নেটমাধ্যম

খোলা আকাশের নিচে জনগণকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

গরমে ঝাল-কষা ভাল লাগে না? বাড়িতেই বানিয়ে ফেলুন ভাপা ডিমের কোফতা কারি

‘বিদেশে পড়াশোনা’ নাকি বড় প্রতারণা? জার্মানিতে ভারতীয় পড়ুয়াদের অভিজ্ঞতা ঘিরে বিতর্ক

শপথ মঞ্চে মাখনলাল সরকারের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন মোদি, কে তিনি?