Loading live market data...
Loading active stocks...
Connecting...

IPL-2023: আইপিএল চলার মাঝেই ১৬টি ব্যাট চুরি ওয়ার্নারদের শিবিরে

Share:

নিজস্ব প্রতিনিধি:  ব্যাড প্যাচ যেন আর কিছুতেই কাটছে না দিল্লি শিবিরে। অবশ্য দলের ব্যাড প্যাচের সঙ্গে সঙ্গে এবার আরও এক নজিরবিহীন ঘটনা ঘটল দিল্লি শিবিরে। মাঠের ধাক্কায় যখন কাহিল ডেভিড ওয়ার্নাররা, ঠিক তখনই মাঠের বাইরে থেকেও এল ধাক্কা। দিল্লি বিমানবন্দরের লাগেজ থেকে ক্রিকেটারদের ব্যাট, প্যাড ও অন্যান্য ক্রীড়া সামগ্রী চুরি গিয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

সূত্রের খবর ওই চুরি যাওয়া সামগ্রীর মধ্যে ১৬টি ব্যাট রয়েছে। তার মধ্যে ওয়ার্নারের ৩টি, মিচেল মার্শের দুটি ও ফিল সল্টের তিনট ব্যাট রয়েছে।

উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালসের এর পরের ম্যাচ নাইট রাইডার্সের বিপক্ষে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ খেলেই বেঙ্গালুরু থেকে ওয়ার্নাররা দিল্লি ফিরছিলেন, আর তখনই নাকি এই ঘটনা ঘটে। এরপরই দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ বার বার চিঠি দিয়ে অভিযোগ জানান বিমানবন্দর কর্তৃপক্ষকে। এরপর ক্রিকেটাররা তাঁদের নিজের ব্যাগ হাতে পাওয়ার পর দেখেন, কোনও না কোনও সরঞ্জাম খোঁয়া গিয়েছে।

প্রসঙ্গত, দিল্লি টিমের খেলোয়াড়দের সরঞ্জাম বহন করার জন্য একটি নিদিষ্ট সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ক্রিকেটাররা অ্যাওয়ে ম্যাচ খেলতে যাওয়ার আগে হোটেলের বাইরে তারাই সরঞ্জাম ঘুছিয়ে দেন। আবার গন্তব্যস্থলে পৌঁছে ওই সংস্থার কর্মীরাই খেলোয়াড়দের সামনে তাঁদের সমস্ত ব্যাগপত্র বুঝিয়ে দেন। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তবে দিল্লি কর্তাদের অনুমান চুরিটি হয়তো বিমানবন্দরেই হয়েছে। গোটা ঘটনায় তাই তাজ্জব বনে গিয়েছেন দিল্লি কর্তৃপক্ষ থেকে খেলোয়াড় সকলেই।

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিব শান্তনু বালা

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?

সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, তামিলনাডুতে কবে গঠিত হবে নতুন সরকার?

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেফতার করল ইডি, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিতে চলেছেন তাপস রায়, কোন দিনকে বাছলেন?‌

শাহরুখ খানের ‘King’ সিনেমায় রণবীর সিংয়ের উপস্থিতি, সেট থেকেই ভাইরাল মুহূর্ত