দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

IPL-2023: বিরাট ঝড়ে উড়ে গেল সানরাইজার্স

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএল-এ বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদকে আট উইকেটে হারিয়ে দিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরুর এই জয়ে নেপথ্যে নায়ক হলেন দুই ব্যাটসম্যান বিরাট কোহলি এবং ফাফ ডুপ্লেসি। চলতি আইপিএল-এ হায়দরাবাদের বিরুদ্ধে নিজের প্রথম সেঞ্চুরিটি হাঁকিয়ে নিলেন বিরাট।

চলতি আইএপিএল-এ নিজেদের আর নতুন করে পাওয়ার কিছু নেই অ্যাডাম মার্করামদের। তবুও কিছুটা লড়াই করা। আর সেটাই তাঁরা করে দেখালেন বেঙ্গালুরুর বিরুদ্ধে।

প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রানের টার্গেট হায়দরাবাদ খাড়া করে বিরাট বাহিনীর সামনে। নিজামের দলটির হয়েও সেঞ্চুরি হাঁকান ক্লাসেন। ৫১ বলে ১০৪ রান করেন তিনি। কিন্তু তাঁর সেই সেঞ্চুরি কোনও কাজে লাগল না। অনেকেই হয়তো ভেবেছিলেন গত বুধবারের মতো এই ম্যাচেও কোনও অঘটন ঘটিয়ে দিল্লির মতো হায়দরাবাদও ম্যাচটা জিতে যাবে না তো?

না তা হয়নি। বিরাটদের সামনে রয়েছে প্লে-অফে যাওয়ার হাতছানি। কাজেই নিজেদের শেষ ম্যাচে গুজরাটের মুখোমুখি হওয়ার আগে হায়দরাবাদকে বিশাল ব্যবাধানে হারিয়ে ম্যাচ জেতার পাশাপাশি রান রেটেও এগিয়ে যাওয়াই তাঁদের একমাত্র লক্ষ্য ছিল। সেই লক্ষ্যে বিরাটরা সফল।

১৮৭ রান তাড়া করতে বিরাট এবং ডুপ্লেসি বুঝিয়ে দিলেন তাঁরা যেদিন ছন্দে থাকবে সেদিন বিপক্ষ দলের বোলারদের হাল কি হতে পারে। বিরাট ৬৩ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ভুবনেশ্বর কুমারের বলে ফিলিপস-এর হাতে ধরা পড়েন। অবশ্য তাতে বেঙ্গালুরুর কিছু সমস্যা হয়নি ম্যাচ জেতার ক্ষেত্রে। কেননা ততক্ষণে বেঙ্গালুরু জয়ের দোরগড়ায় পৌঁছেই গিয়েছিল।

এই ম্যাচে বিরাটের পাশাপাশি আর এক ব্যাটারও দারুণ খেললেন। তিনি হলেন ফাফ ডুপ্লেসি। ৪৭ বলে ৭১ রান করে তিনি অপরাজিত খাকলেন। ম্যাচ জিতে মুম্বইকে পাঁচ নম্বরে পাঠিয়ে বিরাটরা উঠে এলেন চার নম্বর স্থানে।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ