IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

Share:

নিজস্ব প্রতিনিধি: জোরকদমে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL) -এর খেলা। চলতি বছরে মার্চের শেষ থেকে শুরু হয়েছে আইপিএল। প্রত্যেক দলের খেলোয়াড়ই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন চেন্নাই সুপার কিংসের (CSK) ফাস্ট বোলার মুকেশ চৌধুরীর মা প্রেম দেবী। টানা এক বছর অসুস্থতার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি। জানা গিয়েছে, মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন মুকেশের মা। গত মঙ্গলবার (২১ এপ্রিল) সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে প্রেম দেবীর। এমন কঠিন সময়ে মুকেশের পাশে থেকে নিয়মিত যোগাযোগ রেখেছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁকে সমর্থনও জুগিয়েছেন ক্যাপ্টেন কুল মাহি।

আরও পডুন: শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

সূত্রের খবর, গত শনিবার সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে খেলা ছিল চেন্নাইয়ের। ওই ম্যাচের পরই এক মুহূর্তও দেরি করেন নি মুকেশ। ছুটে যান নিজের শহরে। রাজস্থানে পৌঁছে মায়ের শেষকৃত্য সম্পন্ন করেন তিনি। সেখানে তাঁর বড় ভাই রাজেশ চৌধুরীও উপস্থিত ছিলেন। এমন পরিস্থিতিতে মুকেশের পাশে থেকেছেন মহেন্দ্র সঙ্গে ধোনি। মুম্বইয়ের ওই হাসপাতালে প্রেম দেবীকে দেখতেও গিয়েছিলেন ধোনি।

মুকেশ চৌধুরী চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে এখনও অবধি একটি ম্যাচ খেলেছেন। পাশাপাশি শোনা যাচ্ছে, এমন কঠিন পরিস্থিতিতে মাতৃবিয়োগের শোক কাটাতে বেশ কিছুটা সময় নেবেন তিনি। সাময়িক একটি বিরতি নেওয়ার কথা রয়েছে তাঁর। তারপরেই পরবর্তী ম্যাচ পঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে মাঠে নামার সম্ভাবনা রয়েছে মুকেশের। উল্লেখ্য, আইপিএল ২০২৬ গত ২৮ মার্চ থেকে শুরু হয়েছে। শেষ হবে ৩১ মে। মোট ১০ টি দল এবারের আইপিএলে অংশগ্রহণ করেছে।

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ, ইরানের সামরিক ঘাঁটিতে হামলা শুরু মার্কিন সেনার

হজম থেকে ব্যথার উপশম, খাবারে এক চিমটে হিং দিলেই কেল্লাফতে!

রাজ্যে তিনদিন ডেঙ্গু বিরোধী অভিযানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

নদীভাঙনের জেরে বন্ধ মালদহের ৯টি প্রাথমিক বিদ্যালয়, চিন্তায় ঘুম উড়ল অভিভাবকদের

সাপ ধরতে গিয়ে সাপের ছোবলেই মৃত্যু হল সাপুড়ে’র, চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুরে

‘শিগগিরই দেখা হবে আশা করছি’, বোয়িং কেনায় তারেককে ধন্যবাদ জানালেন ট্রাম্প

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক