নৈহাটিতে তৃণমূলপন্থী ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি! BLO-কে হাতে নাতে ধরল বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি, নৈহাটি: বাড়িতে বা নিজের অফিসে বা রাস্তায় বেরিয়ে নয়, ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি করছেন খোদ বুথ লেভেল অফিসার। এমনটাই অভিযোগ উত্তর ২৪ পরগনার নৈহাটি পুরসভার ১১ নং ওয়ার্ডে। ওই বিএলওকে হাতে-নাতে পাকড়াও করেছে বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, আগামী ২৯ এপ্রিল নৈহাটিতে ভোট রয়েছে। সেখানেই ভোটারদের স্লিপ দেওয়ার কাজ করছিলেন ১৫৭ নম্বর বুথের BLO পেশায় শিক্ষক বিজয় কুমার ঝাঁ। তিনি নৈহাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের একটি ক্লাবে বসে ভোটার স্লিপ বিলির কাজ করছিলেন। অভিযোগ, ওই ক্লাবটি তৃণমূলপন্থী। স্থানীয় তৃণমূলে নেতৃত্বের সঙ্গে যোগ রয়েছে।

আরও পডুন: যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

খবর পেয়ে সেখানে পৌঁছয় বিজেপির নেতা-কর্মীরা। BLO- এর সঙ্গে তাদের তুমুল বচসা বেধে যায়। বিজেপির নৈহাটি মন্ডলের সহ সভাপতি সৌমদীপ মোদক বলেন, ‘স্থানীয় মানুষের ফোন পেয়ে দলের কয়েকজন কর্মী এসে দেখি বিএলও তৃণমূলের বিএলএ-১ কে নিয়ে ক্লাব ঘরে বসে ভোটার স্লিপ বিলি করছেন। হাতে নাতে ধরতেই উনি তর্ক জুড়ে দেন।’ যদিও বিএলও বিজয় কুমার ঝাঁ এই অভিযোগ মানতে নারাজ। তিনি বলেন, ‘প্রখর রোদের জন্য এই ক্লাবে বসে ভোটার স্লিপ বাছাই করছিলাম। কোন দলের ক্লাব সেটা আমি দেখিনি।’

এই বিষয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলার তথা নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে জানিয়েছেন, ‘বিএলও এর কাজ বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দেওয়া। তৃণমূল তো বিএলও নির্বাচন করে না। উনি কোন ক্লাবে গিয়েছেন সেটা ওনার ব্যক্তিগত বিষয়। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।’

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

পরীক্ষায় ChatGPT ব্যবহার করে ধরা পড়েছিলেন, তারপরই হস্টেলে রহস্যমৃত্যু IIT ছাত্রের

রান্না করা নিয়ে ঝগড়া! স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভারতের উপর ১০০% শুল্কের ছাড়পত্র, রাশিয়া নিষেধাজ্ঞা বিলে সই ট্রাম্পের

দেশভাগের যন্ত্রণার সাক্ষী নদিয়ার রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজো

বাসি জিনিস পুজোয় নিষিদ্ধ! কিন্তু পুরনো হলেও এই ৫টি জিনিস সমান পবিত্র

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে