সাতসকালে ISF নেতার ‘দুয়ারে’ বোমা, চাঞ্চল্য দেগঙ্গায়

Share:

নিজস্ব প্রতিনিধি, দেগঙ্গা : প্রথম দফার ভোট মিটতেই চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। দ্বিতীয় দফার ভোটের আগেই ISF নেতার দরজার সামনে তাজা বোমা উদ্ধার। দেগঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকার ঘটনা। আইএসএফের অঞ্চল সম্পাদক মোহাম্মদ হাবিবুল রহমানের বাড়ির সামনে বোমা রাখার অভিযোগ। 

জানা গিয়েছে, বৃহস্পতিবার ছিল প্রথম দফার নির্বাচন। ১৬ জেলার ১৫২ আসনে হয়েছে নির্বাচন। আগামী বুধবার রয়েছে দ্বিতীয় দফার নির্বাচন। তার আগেই দেগঙ্গা দু নম্বর গ্রাম পঞ্চায়েতে বোমা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। সকাল হতে দরজা খুলতেই আইএসএফ নেতার বাড়ির দরজার সামনে ২টি তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন ওই আইএসএফ নেতা। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। দ্বিতীয় দফার নির্বাচনের আগে এলাকায় অশান্তি ছড়াতেই বাড়ির সামনে বোমা রেখেছে। এদিন সকালে বোমা দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন আইএসএফ নেতা মোহাম্মদ হাবিবুল রহমান। খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বোমা দুটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং আতঙ্কে রয়েছেন ওই আইএসএফ নেতার পরিবার।

পুলিশি হেফাজতে আসামির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ‘মেরে ফেলা হয়েছে’, দাবি পরিবারের

পদ্মার ভয়াবহ ভাঙনে তলিয়ে গেল মনসা মন্দির, আতঙ্কে রাধাকৃষ্ণপুরের বাসিন্দারা

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন  

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী