কেন বাংলায় ১০০ দিনের কাজ বন্ধ? কেন্দ্রের কাছে জবাব তলব হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি :  ১০০ দিনের কাজ করিয়েও টাকা দিচ্ছে না কেন্দ্র। একাধিকবার এমনই অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভা থেকে একাধিকবার এমনই অভিযোগ তুলেছেন। পাশাপাশি একই অভিযোগের সুর শোনা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। এবার কলকাতা হাইকোর্ট এই বিষয়ে প্রশ্ন করেছে। কেন বাংলায় বন্ধ ১০০ দিনের কাজের টাকা? জানতে চাইল কলকাতা হাইকোর্ট। কেন্দ্রের গ্রাম উন্নয়ন মন্ত্রকের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তারা বলেছেন, দ্রুত এই টাকা কেন বন্ধ রয়েছে, কোথায় খামতি, কোথাও সমস্যা থাকলে সবটাই জানাতে বলা হয়েছে।

১০০ দিনের টাকা দেওয়া নিয়ে একাধিকবার সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। দিনের পর দিন কাজ করিয়েও গরীবের টাকা আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহুবার প্রশ্ন করেও উত্তর মেলেনি। এর আগেও কেন্দ্রের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল হাইকোর্ট। এবার ফের আরও একবার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্র। রিপোর্ট তলবের ঘটনা কেন্দ্রকে আরও একধাপ ব্যকফুটে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে হাইকোর্ট একশো দিনের টাকা বন্ধ নিয়ে স্পষ্ট বলেছে, কেন্দ্রকে গোটা বিষয়টা সঠিকভাবে তদন্ত করতে হবে। এই প্রকল্পের সঙ্গে যুক্তরা যাতে বঞ্চিত না হন তাও নরেন্দ্র মোদী সরকারকে নিশ্চিত করতে হবে।

গ্রামীণ জনগণের কর্মসংস্থানের একটি স্থান এই ১০০ দিনের কাজ। অনেকেই দিন আনি, দিন খাই মানুষ রয়েছেন, যাঁরা ১০০ দিনের কাজের ওপর নির্ভর করে সংসার চালান। তাঁদের কথা চিন্তা করেই বার বার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল কোথাও অনিয়ম হলে  তদন্ত করে দোষীদের শাস্তি দিক কেন্দ্র। কিন্তু কারও টাকা আটকে রাখা ঠিক নয়। আদালতের নির্দেশের পর এবার কী করে কেন্দ্র সেটাই এখন দেখার।

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর