জাতীয় সড়ক রক্ষণাবেক্ষণের জন্য রাজ্যকে ৫৭২ কোটি টাকা কেন্দ্রের

বাংলায় থাকা ৪০০কিমি জাতীয় সড়কের নানা অংশের রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্র সরকার রাজ্যকে ৫৭২ কোটি টাকা পাঠালো।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায়(Bengal) জাতীয় সড়ক(National Highway) সম্প্রসারণের জন্য বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি রক্ষণাবেক্ষণের(Maintenance) জন্য এক লপ্তে ৫৭২ কোটি টাকা রাজ্য সরকারকে(State Government) দিচ্ছে কেন্দ্র(Central Government)। অন্যান্য রাজ্যের তুলনায় এই খাতে বাংলাকে সবচেয়ে বেশি টাকা দেওয়া হচ্ছে। কেন্দ্রের নয়া নীতির ভিত্তিতে জাতীয় সড়ক রক্ষণাবেক্ষণের কাজ হবে এই টাকায়। সড়ক নির্মাণ বা সম্প্রসারণের পর প্রথম ৩ থেকে ৫ বছর Defect Liability Period বা DLP বলে চিহ্নিত হয়। এই সময় ওই রাস্তা খারাপ হলে তা সারিয়ে দেওয়া কিংবা তার রক্ষণাবেক্ষণের দায় নির্মাণকারী সংস্থাকেই নিতে হয়। এই সময়কাল অতিক্রান্ত হয়ে যাওয়া বহু অংশ আছে জাতীয় সড়কে। এতদিন এই রাস্তাগুলি দরপত্র বা টেন্ডার ডেকে মেরামত করা হতো। বারবার অনুমোদন এবং টেন্ডার করতে গিয়ে কাজ শুরু হতে অনেকটা সময় লেগে যেত। এবার সেই সমস্যা দূর হতে চলেছে।

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক দেশের জাতীয় সড়কগুলির রক্ষণাবেক্ষণের সমস্যার সমাধান করার জন্য জাতীয় সড়কগুলিকে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ, এই দু’টি ভাগে ভাগ করেছে। স্বল্পমেয়াদি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ১ বা ২ বছরের জন্য নির্দিষ্ট ঠিকাদার সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে। আর দীর্ঘমেয়াদি ক্ষেত্রে এই সময়কাল হবে অন্তত সাত বছর। নয়া এই নিয়মের বিস্তারিত তথ্য উল্লেখ করে প্রতিটি রাজ্য এবং জোনের সংশ্লিষ্ট আধিকারিকদের ১৮ সেপ্টেম্বর চিঠি পাঠিয়েছে সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক। সেই চিঠির সঙ্গে দেওয়া রয়েছে এই খাতে বিভিন্ন রাজ্যের জন্য বরাদ্দের পরিমাণ। সেখানে দেখা যাচ্ছে, দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের জন্য রাজ্যের প্রায় ২৭৮ কিলোমিটার জাতীয় সড়ক চিহ্নিত হয়েছে। এর জন্য বরাদ্দ হয়েছে ৫৫৭ কোটি টাকা। আর স্বল্পমেয়াদি খাতে ১২২ কিলোমিটারের জন্য বরাদ্দ হয়েছে ১৫ কোটি।

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিশিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার