বাগুইহাটি খুনকাণ্ডে ভিন রাজ্য থেকে গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাগুইআটি থানার জগৎপুর বাজারের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় মৃতদেহ। তা নিয়েই তদন্তে নামে পুলিশ। বাগুইআটির জগৎপুরে মহিলার রহস্যমৃত্যুর ঘটনায় মুম্বই থেকে গ্রেপ্তার হয়  অভিযুক্ত। ধৃত অভিযুক্তের নাম অমিত দামাই। তাকে শুক্রবার ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়েছে। তদন্তে জানা গিয়েছে, বাড়িমালিকের সঙ্গে ওই মহিলার যোগাযোগ করিয়ে দিয়েছিল অমিতই। চিকিৎসকের মোবাইল ফোনের সূত্র ধরেই ওই ব্যক্তির সন্ধান পায় বিধাননগর কমিশনারেটের পুলিশ। বর্তমানে অভিযুক্তকে রাখা হয়েছে জেল হেফাজতে।

এছাড়াও   জিজ্ঞাসাবাদের সময় অসঙ্গতি পাওয়ায়   চিকিৎসক গোপাল মুখোপাধ্যায়কেও  রাখা হয়েছে পুলিশি হেফাজতে।  প্রসঙ্গত, গত মঙ্গলবার বাগুইহাটির জগৎপুর বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা চিকিৎসক গোপাল মুখোপাধ্যায়ের বাড়িটির চারতলার ফ্ল্যাটে  বছর চারেক আগে ভাড়া  নেন এক নেপাল দম্পতি। দু’বছর আগে তাঁরা অন্যত্র চলে যাওয়ার কথা বলেন। কিন্তু ওই ফ্ল্যাট তাঁরা ছাড়েননি। নিয়মিত ভাড়াও দিচ্ছিলেন। সেই ফ্ল্যাট পরিষ্কার করতে গিয়ে মঙ্গলবার মেলে একটি নীল রঙের ড্রাম। যার ঢাকনা সিমেন্ট দিয়ে আটকানো। সঙ্গে পচা গন্ধ পেয়েছিলেন তিনি। এর পর বাড়ির মালিক বাগুইআটি থানায় যান।

পুলিশ এসে কাটার দিয়ে ড্রামের মুখ কাটে। দেখা যায়, ড্রামের মধ্যে মৃতদেহ রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ড্রামের মুখটা সিমেন্ট দিয়ে বন্ধ করা ছিল যাতে কোন দুর্ঘটনা না ঘটে। ইতিমধ্যেই এই ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদও করা শুরু করেছে পুলিশ। পাশাপাশি ওই খুনের ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা নিয়ে তদন্তে নেমেছে বিধাননগরের পুলিশ।

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিশিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার