কলকাতার রাস্তায় ফের মিলল লাশ, এবার রুবির কাছ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের কলকাতার রাস্তা থেকে উদ্ধার হল যুবকের দেহ। সোমবার সাতসকালে রুবির কাছ মন্দিরপাড়া এলাকা থেকে উদ্ধার হয় অজ্ঞাতপরিচয় এক যুবকের  নিথর দেহ। আর এই ঘটনার জেরে এলাকার মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা।  স্থানীয় বাসিন্দারাই এদিন সকালে  ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। এরপর তারাই গিয়ে আনন্দপুর থানার পুলিশকে খবর দেয়।

ঘটনাস্থলে পৌঁছিয়েছে পুলিশ। ইতিমধ্যেই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। এখন পর্যন্ত ওই  যুবকের পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে যুবকের দেহের পাশে ছিল একটি স্কুটার। সেটিও উদ্ধার করা হয়েছে। তবে কী করে ওই যুবকের মৃত্যু হল নিয়ে এখন রয়েছে ধোঁয়াশা। ময়নাতদন্তের রিপোর্ট এলেই পুরো বিষয়টি সামনে আসবে বলে জানিয়েছে আনন্দপুর থানার পুলিশ ।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে,  স্কুটির চাকা স্কিড করার কারণেই  দুর্ঘটনায় মৃত্যু হয়েছে যুবকের । কারণ চাকা পিছলে যাওয়ার দাগ রয়েছে ঘটনাস্থলে।  ইতিমধ্যেই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনা নিয়ে আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। প্রশ্ন উঠছে  দুর্ঘটনা ঘটলে এরকম ব্যস্ত এলাকায় কারও নজরে পড়ল না কেন? এই পুরো বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।   

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর