Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সোমবারেও যুবভারতীতে ম্যাচ শেষে মিলবে বাড়তি মেট্রো-বাস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যুবভারতীতে সোমবার ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি’র ম্যাচ। ফলে ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। যুবভারতীতে সমর্থকদের ভিড় জমবেই। তবে রাতে বাড়ি ফেরা নিয়ে চিন্তা রইলনা। সোমবার ম্যাচের শেষেও মিলবে বাড়তি মেট্রো পরিষেবা। পাশাপাশি বাস রয়েছেই। ফলে খুশি সমর্থকেরা।

সোমবারের ম্যাচের কথা মাথায় রেখে বাড়তি দুটি মেট্রো থাকবে ঘোষণা মেট্রো কর্তৃপক্ষের। মেট্রোর তরফে জানানো হয়েছে, রাত ১০.৩০ এবং ১০.৪০ নাগাদ দু’টি মেট্রো ছাড়বে সল্টলেক স্টেডিয়াম স্টেশন থেকে। ৭ মিনিটেই পৌঁছবে শিয়ালদহ। শহরের বিভিন্ন রুটে বাড়তি বাসেরও ব্যবস্থা থাকবে। রাত ৮টায় আইএসএল-এর ম্যাচ থাকায় বাড়িতে ফিরতে অসুবিধায় পড়বেন দর্শকেরা। ফলে ইস্টবেঙ্গলের তরফে মেট্রো কর্তৃপক্ষ ও রাজ্যের পরিবহণ দফতরে আবেদন করা হয়। সেই আবেদনে সাড়া দিয়ে এই ব্যবস্থা।   

শনিবার মোহনবাগানের ম্যাচ ছিল। মোহনবাগানের আবেদনে সাড়া দিয়ে শনিবারও বাড়তি মেট্রোর ব্যবস্থা করা হয়। তবে রাত ১০.০০ ও ১০.১০ নাগাদ বাড়তি মেট্রোর সময়সূচি দেওয়া হয়। ম্যাচ শেষ হয় ১০.০০টায়। মেট্রো ছাড়ার সময়ও ১০.০০টা।  স্টেডিয়াম থেকে মেট্রো স্টেশনে পৌঁছনো দুষ্কর হয়ে পড়ে। দ্বিতীয় মেট্রোটির সময় ছিল ১০.১০। অনেকেই মেট্রো ধরতে পারেননি। এবার সেই সময়েই বদল আনলেন কর্তৃপক্ষ।

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত