Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১৪ মাস পর জেল থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে জ্যোতিপ্রিয় মল্লিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রেশন দুর্নীতি মামলায় কলকাতা বিচার ভবনের নির্দেশে বুধবার  জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী  জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু।  এর পর সন্ধ্যায় প্রেসিডেন্সি  জেল থেকে ছাড়া পেলেন তিনি। এদিন বিকেল পাঁচটা নাগাদ মেয়ে প্রিয়দর্শিনী মল্লিককে সঙ্গে নিয়ে জেল থেকে বেরালেন প্রাক্তন মন্ত্রী ।

অন্যদিকে আদালতে বালুর জামিন রায় হতেই  প্রেসিডেন্সি  জেলের বাইরে ভিড় জমান অনুরাগীরা। তবে জেল থেকে বেরিয়ে এদিন বাইরে বেশিক্ষণ দাঁড়াননি তিনি । সোজা জেল থেকে বেরিয়ে মেয়েকে সঙ্গে নিয়ে সোজা  গাড়িতে উঠে  বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জ্যোতিপ্রিয় মল্লিক।

এদিন প্রাক্তন খাদ্যমন্ত্রীকে বেশ কিছু শর্তে  জামিন দিয়েছে আদালত । তাঁকে  ২৫ হাজার টাকার জোড়া বন্ড এবং ৫০ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে জ্যোতিপ্রিয়কে।  সেইসঙ্গে  স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে, পাসপোর্ট জমা রাখতে হবে । তদন্তের সবসময় সহায়তা করতে হবে।

উল্লেখ্য,  রেশন দুর্নীতি মামলায় সবথেকে প্রথম গ্রেফতার হয়েছিলেন বাকিবুর রহমান। তারপর থেকে একের পর এক ব্যক্তি গ্রেফতার হতে শুরু করেন।  ২০২৩ সালের ২৭ অক্টোবর গ্রেফতার হয়েছিলেন বালু। এরপর একাধিকবার আদালতে জামিনের আবেদন করেছিলেন তিনি । কিন্তু শেষ পর্যন্ত মেলেনি সুরাহা। তবে জামিনের আবেদনের বিরোধিতা করা হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। ইডি শুনানিতে বলেছিল, রেশন দুর্নীতি মামলার রিং মাস্টার । তিনি প্রভাবশালী। তাঁকে ছাড়া যাবে না। অবশেষে ইডির বিরোধিতা থাকা সত্বেও এদিন বিচারকের নির্দেশে জামিন পেলেন  জ্যোতিপ্রিয় মল্লিক।

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা?

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনে ফোন নিয়ে নেওয়ার নির্দেশ

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

বিধানসভায় ফেরা অধরাই থাকল অধীরের

হেস্টিংস গণনা কেন্দ্র থেকে অভিষেককে বের করে দিল কমিশন

বিজেপি সমর্থকদের সঙ্গে দেদার সেলফি রচনার, ‘জয় শ্রী রাম’ ধ্বনি তুলে কী বললেন?

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল