চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিয়োগ দুর্নীতি মামলায় জামিন, জেলমুক্তি হবে ‘কালীঘাটের কাকু’র?

নিজস্ব প্রতিনিধি: শেষমেশ জামিন পেলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। শুক্রবার ইডির মামলায় তাঁর জামিন মঞ্জুর করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ। জামিন মিললেও  পালন করতে হবে একাধিক শর্ত। তবে এখনই জেল থেকে মুক্তি পাবেন না তিনি। 

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের নিরিক্ষে উঠে আসে সুজয়কৃষ্ণ ভদ্রের নাম। সেই কারণে তাঁকে গ্রেফতার করেন ইডি। সেই মামলার প্রেক্ষিতে জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। গত মাসেই শেষ হয় শুনানি। শুক্রবার তাঁর জামিন মঞ্জুর করেন বিচারপতি শুভ্রা ঘোষ। তবে বেশ কয়েকটি শর্ত মানতে হবে সুজয়কৃষ্ণকে। জমা রাখতে হবে পাসপোর্ট। নিম্ন আদালতের এলাকা ছাড়তে পারবেন না তিনি। শুনানির দিন নিম্ন আদালতে হাজিরা দিতে হবে তাঁকে। কোনও নথি বিকৃত করতে করতে পারবেন না। নিম্ন আদালতের অনুমতি ছাড়া ফোন নম্বর বদল করতে পারবেন না।

প্রসঙ্গত, গত বছরের ৩০ মে  রাহুল বেরা নামক এক সিভিক ভলান্টিয়ারের সঙ্গে কথোপকথনের রেকর্ডিংয়ের সূত্র ধরে তাকে গ্রেফতার করে পুলিশ। সেই  রেকর্ডিংয়ে ‘কালীঘাটের কাকু’- নাম উঠে আসায় পুলিশ জানতে সুজয়কৃষ্ণ ভদ্রের কথা। প্রায় দেড় বছরের মাথায় জামিন পেলেন তিনি। তবে তাঁর বিরুদ্ধে সিবিআইয়ের কাছে অন্য মামলার আছে। সিবিআইয়ের একটি মামলায় হাই কোর্টে আগাম জামিনের আর্জি জানিয়েছেন তিনি। তা মঞ্জুর হলেই জেলমুক্তি হবে ‘কালীঘাটের কাকু’র। 

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ