বোসকে নিয়ে ভোট বাংলায় বিপাকে বিজেপি

বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে নিয়ে বেশ বিপাকে পড়ে গিয়েছে বঙ্গ বিজেপি। তাঁরা বুঝতে পারছে ভোট বাক্সে এর প্রভাব পড়বে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট বাংলায়(Bengal) বিজেপিকে বাড়তি চাপে ফেলে দিয়েছেন বাংলার ছোট লাট(Governor) সি ভি আনন্দ বোস(C V Anand Bose)। কেননা তাঁর বিরুদ্ধে উঠেছে রাজভবনেরই এক মহিলা কর্মীকে শ্লীলতাহানি করার অভিযোগ। প্রাথমিক ভাবে গেরুয়া শিবিরের ধারনা ছিল, এই ইস্যু ভোট ময়দানে খুব একটা দাগ কাটতে পারবে না। কেননা রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের এবং রাজ্যপালের সঙ্গে তৃণমূলের(TMC) বিরোধের কথা বাংলার কারোরই প্রায় অজানা নয়। কিন্তু বিজেপির সেই হিসাবে বালি ঢেলে দিয়েছেন রাজ্যপাল নিজেই। এক তো কেরলে চলে গিয়েছেন, মতান্তরে পালিয়ে গিয়েছেন। আর দুই, রাজভবনের ঘটনা নিয়ে রাজভবনের কর্মীদের মুখ খোলার ওপরে বিধিনিষেধ জারি করে দিয়েছেন। সেই সঙ্গে পুলিশের তদন্তের এক্তিয়ার নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন। আর এই সব ঘটনার জেরেই এই ইস্যুতে বিজেপি(BJP) বেশ চাপে পড়ে গিয়েছে। বাংলার পদ্মশিবিরের নেতাদের ধারনা, ভোটে শহুরে ভোটারদের মধ্যে তো বটেই গ্রামীণ এলাকার ভোটারদের মধ্যেই এই ইস্যু প্রভাব ফেলবে আর তা বিজেপির বিরুদ্ধেই যাবে।

রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী গত বৃহস্পতিবার কার্যত বোমা ফাটিয়েছেন। তিনি দাবি করেছেন, রাজ্যপাল সি ভি আনদন বোস তাঁর দুবার শ্লীলতাহানি করেন। হেয়ার স্ট্রিট থানায় তিনি এই মর্মে অভিযোগও দায়ের করেন। যদিও সেই অভিযোগ খারিজ করে দিয়েছেন বোস। এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক যোগসাজশ রয়েছে বলেই মনে করছেন তিনি। আর তার পরই রাজভবনের তরফে বিবৃতি জারি করা হয়। রাজভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। এমনকী ভোটের সময় পুলিশের রাজভবনে প্রবেশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়। সূত্রের দাবি, এই দুই নিষেধাজ্ঞা জারি করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতি ছাড়াই। এমনকি এই সিদ্ধান্তের পিছনে বিজেপির কারও কোনও হাত নেই। কিন্তু যে সিদ্ধান্ত রাজ্যপাল নিয়েছেন, তার মাশুল ভোটের বাজারে(Loksabha Election 2024) চোকাতে হচ্ছে বিজেপিকে। অন্তত এমনটাই দাবি বাংলার পদ্মনেতাদের। তৃণমূলের বরাবরের দাবি, রাজ্যপাল সি ভি আনন্দ বোস, বিজেপি ঘনিষ্ঠ। ফলত তাঁর বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগকেও ভোটের মরশুমে হাতিয়ার করছে শাসকদল। খোদ মুখ্যমন্ত্রী এই ইস্যুতে মুখ খুলেছেন, যা বিজেপির জন্য একেবারেই ইতিবাচক নয়।

এক্ষেত্রে গেরুয়া শিবির তাঁদের মতো করে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ওয়াকিবহল মহলের ধারণা, তৃণমূল যেভাবে বিষয়টাকে ভোটের মাঝে ব্যবহার করছে, তাতে খানিকটা বাড়তি সুবিধা তাঁরা পাবে। বিজেপি এই রাজ্যপালের ধাক্কা কতটা সামাল দিতে পারবে তা সময়ই বলবে। তবে তবে এখন নতুন করে রাজ্যপাল শ্লীলতাহানির অভিযোগ কাণ্ডের পুলিশি তদন্তের এক্তিয়ার তুলে নতুন করে বিতর্ক বাঁধিয়েছেন। বোসের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল গঠন করেছে কলকাতা পুলিশ। কিন্তু রাজ্যপাল বিবৃতি জারি করে জানিয়েছেন, কোনও সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে তদন্ত করার এক্তিয়ার পুলিশের নেই। রাজভবনের সঙ্গে যুক্ত কেউ এই ইস্যুতে বক্তব্য রাখতে পারেন না বলেও জানিয়েছেন বোস। বিবৃতিতে তিনি সংবিধানের ৩৬১ (২). (৩) ধারার উল্লেখ করেছেন। ওই ধারা অনুযায়ী, স্বপদে থাকাকালীন কোনও রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত করা যেতে পারে না। তাঁকে গ্রেফতার করাও সম্ভবপর নয়। তাই তাঁর বিরুদ্ধে তদন্ত এগিয়ে যাওয়া সম্ভব নয়।

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান