দক্ষিণবঙ্গে একটানা বর্ষণ এখনই নয়, মঙ্গলবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। কয়েক পশলা বৃষ্টিতে ভিজবে কলকাতাও। শুক্রবার মৌসুমী বায়ু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশে প্রবেশ করেছে। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আধিকারিক হবিবুর রহমান এই খবর জানান। তিনি বলেন, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বিহার, ঝাড়খণ্ডেও বর্ষা নেমেছে। তবে বর্ষা এলেও ভারী বৃষ্টি এখনই নয় দক্ষিণবঙ্গে। রবিবারের পরে বৃষ্টি কমতে পারে, কিছুটা ফিরবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে বৃষ্টি পরিমান আবার বাড়বে। বর্ষার ঝমঝমিয়ে এখনই শুরু হবে না।

শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ(Cloudy Sky) ছিল। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকছে। পশ্চিমের জেলায় বৃষ্টির পরিমাণ বেশি হবে।উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় বৃষ্টি চলবে। শনি-রবিবার বৃষ্টি কিছুটা কমলেও সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টি। এ বছর উত্তরবঙ্গ থেকে বেশ কিছুটা দেরিতে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটল। এর আগে ও উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে বিলম্ব হয়েছিল। যদিও দিল্লির ভারতীয় মৌসুম ভবন জানিয়ে দিয়েছে এবার দেশের অনেক জায়গাতেই বর্ষা অনেক বেশি হতে পারে।

তবে এ রাজ্যের ক্ষেত্রে উত্তরবঙ্গে(North Bengal) ভারী বর্ষণ হলেও এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে এক নাগাড়ে বৃষ্টি সেভাবে এখনো ও শুরু হয়নি। শনিবার কলকাতা সহ বেশ কিছু জেলায় বৃষ্টিপাত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফের আকাশ পরিষ্কার হয়ে গিয়ে রোদের দেখা মেলে। শনিবার গভীর রাত অথবা রবিবার ভোর রাতে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের