প্রাথমিকের ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি পিছিয়ে গেল

Share:

নিজস্ব প্রতিনিধি : পিছিয়ে গেল প্রাথমিক শিক্ষক মামলার শুনানি। প্রাথমিকে ৩২ হাজার নিয়োগ বাতিলের মামলার শুনানি হবে আগামী ৭ মে। সব পক্ষকে ওই দিন কাগজপত্র জমা দেওয়ার কথা জানিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

এসএসসি-র প্রায় ২৬ হাজারের চাকরি বাতিলের পর থেকেই প্রাথমিক শিক্ষকদের চাকরি নিয়ে জল্পনা চলছিল। তাঁদের চাকরি আদৌ থাকবে কিনা তা নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এই ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। সেই মামলাই সোমবার ওঠে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্র ডিভিশন বেঞ্চে। মামলাটি উঠতেই আদালত স্পষ্ট জানায়, চাকরি বাতিল মানেই আইনজীবীরা অনেক কথা বলবেন। এত সময় দেওয়া হবে না। যাদের একই ইস্যু নিয়ে মামলা সেখানে একজনের নেতৃত্বেই কথা হবে।

সবপক্ষকেই সমস্ত নথি জমা করতে বলা হয়েছে। তারপরেই এই মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে। জানা গিয়েছে, আগামী ৭ মে ফের এই মামলার শুনানি হবে।

উল্লেখ্য, এর আগে ৭ এপ্রিল এই মামলার শুনানি ছিল। কিন্তু বিচারপতি সৌমেন সেন ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ানোয় এই মামলা স্থগিত হয়ে যায়। অবশেষে সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ওঠে মামলাটি। দীর্ঘ সময় না দেওয়ার কথা বলে মামলার দিন পিছিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এই ৩২ হাজারের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নির্দেশের বিরুদ্ধেই ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য। সেই নিয়েই চলছে মামলা।

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাওয়ার আর্জি খারিজ করল আদালত

নিখোঁজ স্ত্রী ইন্দ্রানী! সব্যসাচীর গোপন সম্পত্তির খোঁজে তৎপর পুলিশ

‘অত্যন্ত কঠিন ছিল ২ বছর’, পদ্মভূষণ সম্মানের পর দীর্ঘ অসুস্থতা নিয়ে মুখ খুললেন অলকা

জোর ধাক্কা পলাতক নীরব মোদির, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১০০ কোটির ঋণ মেটানোর নির্দেশ

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে পুলিশ, তামান্না খুনে গ্রেফতার আরও ২

দাদুর যৌন লালসার শিকার নাতনি, গ্রেফতার অভিযুক্ত

ছত্তিশগড়ে মিলল হিরের খনি! মাটির নীচে লুকিয়ে আরও বড় ভাণ্ডার?

বিশ্বকাপে রেকর্ডের পর মেসিকে নিয়ে করা প্রশ্নে চটলেন রোনাল্ডো, যা বললেন…

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

সমুদ্র, পাহাড়ের অনন্য মেলবন্ধন, গোয়া ছেড়ে ঘুরে আসুন কর্নাটকের গোকর্ণ

মোবাইল ফোন বাজারে শোরগোল ফেলতে আসছে Nothing Phone 4b

বর্ষার মরশুমে ভিড় বাড়ছে এই ‘অচেনা’ গন্তব্যগুলিতে, জুনেই ঘুরে আসতে পারেন