তৃণমূলের সঙ্গীতা রায়ের প্রার্থীপদ বাতিলের আবেদন খারিজ হাইকোর্টের  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  উপনির্বাচনের আগে বড় স্বস্তি পেলেন সিতাই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। সোমবার তাঁর  প্রার্থীপদ বাতিলের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। এদিন সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, ওই বিষয়ে আদালত কোনও হস্তক্ষেপ করবে না।

মনোনয়নে ভুয়ো শংসাপত্র জমা দেওয়ার অভিযোগ উঠেছিল সিতাইয়ের তৃণমূল প্রার্থী তথা তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার স্ত্রী সঙ্গীতা রায়ের বিরুদ্ধে। দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। আর এই মামলাটি করেছিলেন  সিতাইয়ে কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হরিহর রায় সিংহ। এবার সেই মামলাটি এদিন  খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। স্বাভাবিকভাবেই এই নির্দেশে স্বস্তিতে তৃণমূল।

উল্লেখ্য,  পাঁচটি গ্রাম পঞ্চায়েত ও দিনহাটা ১ নম্বর ব্লকের ১২টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত সিতাই বিধানসভা কেন্দ্র। আসন্ন  বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মোট ৩ লক্ষ ৫ হাজার ৫০০ ভোটার রয়েছেন। তাদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ্য ৫৮ হাজার ৪২১। মহিলা ভোটার ১ লক্ষ ৪৭ হাজার ৭৯।  বলা বাহুল্য, গত কয়েক বছরে সিতাই ঘাসফুল শিবিরের দুর্গ হয়ে উঠেছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে  জয়ী হয়েছিলেন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। শুধু তাই নয়  এ বারের লোকসভা নির্বাচনে তিনি তৃণমূলের প্রার্থী হন এবং জয়ীও হন। সেই কারণেই চলতি বছর সিতাই বিধানসভার নির্বাচন নিয়ে শাসকদলের তরফ থেকে জোরকদমে চলছে প্রস্তুতি।

প্রাকৃতিক দুর্যোগ থেকে পাহাড়কে রক্ষা করতে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মিছিলে মেজাজ হারালেন মমতা, দলীয় কর্মীকে মারলেন থাপ্পড়

‘এটাই সঠিক বিচার’, বারুইপুর এনকাউন্টারে প্রতিক্রিয়া হাঁসখালির নির্যাতিতার মায়ের

তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইডি

মেসি কাণ্ডে তদন্ত কমিটির রিপোর্ট প্রস্তুত, জমা দেওয়ার অনুমতি দিল হাইকোর্ট

শেয়ার বাজারে ধস, কর্পূূরের মতো উবে গেল বিনিয়োগকারীদের ৮ লক্ষ কোটি টাকা

‘হাম তুম এক কামরে..’, চলন্ত ট্রেনের এসি কেবিনে ফুলশয্যা নবদম্পতির, দেখুন ভিডিও

মিড-ডে মিল ইসকনের হাতে! রাজ্যের থেকে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট

বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

‘সঙ্গে যাওয়ার তো কেউ নেই’, মমতার মিছিলে জনসমাগম নিয়ে খোঁচা দিলীপের

বারুইপুর কাণ্ডে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মন্ডল

মহারাষ্ট্রে পিম্পরি-চিঞ্চওয়াড়ে হুড়মুড়িয়ে ভাঙল ভবন! ধ্বংসস্তূপে আটকে অন্তত ১৫

বালিগঞ্জে তৃণমূলের মিছিলে উত্তেজনা, ‘চোর চোর’ স্লোগান বিক্ষুব্ধ জনতার

অসভ্যতামি, ম্যাচ শেষে মিশরের সমর্থকদের উপরে মদ ছিটোলেন আর্জেন্টিনার ‘বর্বর’ ভক্তকূল