নন্দীগ্রামে আন্দোলনে নিখোঁজ তিন জনের পরিবারকে মৃত্যুর শংসাপত্র দেওয়ার নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নন্দীগ্রামে জমি আন্দোলনের  সময় তিনজন বাসিন্দা নিখোঁজ ছিলেন। আর তাদেরকে প্রশাসনের তরফে মৃত বলে ঘোষণা করা হয়। তবে তারা হাতে পায়নি শংসাপত্র। এই আবহে বৃহস্পতিবার নিহত আদিত্য বেরা ,সত্যেন গোলে, বলরাম সিংয়ের পরিবারের হাতে তিন শহিদের মৃত্যু শংসাপত্র  দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকারের এজলাস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে,’  এক মাসের মধ্যে এই তিনজন নিহতদের  পরিবার পঞ্চায়েতে গিয়ে আবেদন করবে। অনলাইন এই আবেদনে তাঁদের সবরকম সাহায্য করবে পঞ্চায়েত সদস্যরা। এক মাসের মধ্যেই তাঁদের মৃত্যুর শংসাপত্র পরিবারের হাতে তুলে দিতে হবে।‘ এরফলে খানিক স্বস্তি পেল জমি আন্দোলনের সঙ্গে যুক্ত তিনজনের পরিবার । অন্যদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, ২০০৭ সালে নন্দীগ্রামে ছিল জমি আন্দোলনের  মিছিল। সেখানেই  ঘটে হামলার ঘটনা। আর তাতে প্রাণ হারান চারজন। নিখোঁজ ছিলেন ১২ জন। আর তাদের মধ্যেই ছিলেন আদিত্য বেরা ,সত্যেন গোলে, বলরাম সিং।  এই ঘটনার পর এক দশক পার হয়ে গিয়েছে। তারপরও নিহতদের পরিবার হাতে পায়নি স্বজনের ডেথ সার্টিফিকেট।  আর তাতে বেশ অসুবিধার মুখে পড়ে নিহতের সদস্যরা। এই আবহে বড় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট।  

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

নৈহাটি স্টেশনে ৪ ঘন্টার ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা