মেয়েদের অমর্যাদা করার অভিযোগে বিজেপি সাংসদের চরম শাস্তির দাবি রাজ্যের মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি :  মেয়েদের অমর্যাদা করা হলে শাস্তি দেওয়া হোক। রবিবার সাংবাদিকদের সামনে এমনই মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattachariya) । বিজেপির সাংসদ (Bjp Mp) রামচন্দ্র জাংরার (Ramachandra Jangra) মন্তব্যের বিরুদ্ধে তিনি বলেছেন, এই ধরনের মন্ত্বব্য মেনে নেওয়া যায়না। তাঁদের অপমান করার অধিকার কেউ দেয়নি। এই ধরনের মন্তব্য থেকে নিজেকে সংযত করার হুঁশিয়ারিও দিয়েছেন মন্ত্রী।

তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী (PM) যেখানে জনসভায় দাঁড়িয়ে সিঁদুরের মর্যাদার কথা বলছে, সেখানে কীভাবে তাঁরই দলের লোক সিঁদুরের অপমান করছেন। পহেলগাঁও ঘটনার বদলা নিতে অপারেশন সিঁদুরে নেতৃত্ব দিয়েছিলেন ২ জন মহিলা। তাঁদের বীর বিক্রম বিশ্ববাসী দেখেছে। জীবন বিপন্ন করে কাজ করেছেন তাঁরা। সিঁদুরের ঐতিহ্যের কথা মাথায় রেখেই হয়তো প্রত্যাঘাতের নাম দেওয়া ঠিক করা হয়েছে। তারপরেও কীভাবে মহিলাদের অসম্মানজনক কথা বলছেন একজন বিজেপি সাংসদ।

তিনি বলেছেন, সিঁদুরের অমর্যাদা হলে, মেয়েদের অমর্যাদা করা জঘন্য অপরাধের সমান। যাঁরা চোখের সামনে নিজের পরিবারকে শেষ হতে দেখেছে, তাঁদের অসম্মান করা যায়না। বিজেপি সাংসদের (Bjp Mp) বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানানোর কথাও এদিন বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। রামচন্দ্র জাংরার করা মন্তব্যের জেরে তাঁকে শাস্তি দেওয়া হোক।

তাঁর কথায়, অপারেশন সিঁদুর, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের স্পষ্ট বার্তা নিয়ে বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছেন দেশের প্রতিনিধি দল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্সের কথাই বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে দিচ্ছেন প্রতিনিধি দলের সদস্যরা। তৃণমূলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন। সেখানে গিয়ে বক্তব্যও রেখেছেন। সকলে সেই কথা শুনেছেন।

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের ( বিপক্ষ আফগানিস্তান)

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক