‘মোহন ভাগবতের মন্তব্য দেশ বিরোধী’, তীব্র সমালোচনা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের স্বাধীনতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।  সেই নিয়ে বিতর্কের ঝড় উঠেছে  জাতীয় রাজনীতিতে। সরব হয়েছেন দেশের একাধিক নেতা ।  তাঁর এই বক্তব্য নিয়েই এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি বলেন,’ মোহন ভাগবতের মন্তব্য দেশ বিরোধী।’ 

এদিন নবান্ন থেকে প্রধান মোহন ভাগবতকে নিয়ে  মুখ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার আগে তো বটেই, পরেও কতশত মানুষ জওয়ান দেশের জন্য প্রাণ দিয়েছেন। এসব করে দেশের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এধরনের মন্তব্য বিপদজনক।‘ সেইসঙ্গে মমতা আরও বলেন,’ স্বাধীনতা আমাদের গর্ব। আপনারা কী মনে করেন? যে কোনও দল বা সংগঠন চাইলেই কি দেশের স্বাধীনতার ইতিহাস, যখন ইচ্ছে পাল্টে দিতে পারে? এটা হয় না। দেশের জন্য প্রাণ দিয়েছেন কত মানুষ। আমরা সেইগুলি কী করে ভুলে যাব?’

বলা বাহুল্য, শুধু বাংলার মুখ্যমন্ত্রী নয় আরএসএস প্রধানের বক্তব্য নিয়ে সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। বুধবার তিনি বলেছিলেন,’ ‘ মোহন ভগবতের বক্তব্য দেশদ্রোহিতার সমান । তাঁকে অবিলম্বে গ্রেফতার করা উচিত। ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা পায়নি আরএসএস প্রধানের এই মন্তব্য প্রত্যেক ভারতীয় নাগরিকের জন্য অপমানজনক।‘ এরপরেই মোহন ভগবতকে নিয়ে সরব হলেন  মমতা বন্দ্যোপাধ্যায়।

কী বলেছিলেন মোহন ভগবত ?
১১ তারিখ রামলালার ‘মহা অভিষেক’ অনুষ্ঠান থেকে মোহন ভাগবত বলেন, ‘ ভারত ১৫ আগস্ট স্বাধীনতা পেয়েছে কিন্তু তা রাজনৈতিক স্বাধীনতা ছিল। রাম মন্দির যে দিন প্রতিষ্ঠা হয়েছে সে দিনটিই ভারতের স্বাধীনতা দিবস। সে দিন দেশের সার্বভৌমত্ব নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে । ‘ আর এই বক্তব্য নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।

অর্থ ও কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, একটি ভুল বিপদে ফেলতে পারে ৫ রাশির জাতকদের

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়