‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

আগে ঘরের শুদ্ধিকরণ, তারপর কাজ শুরু! বৃহস্পতিবার (১১ জুন) ঘর বাছাই করতে নবান্নে গিয়েছিলেন বিশাল লামা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগে ঘরের শুদ্ধিকরণ, তারপর কাজ শুরু! বৃহস্পতিবার (১১ জুন) ঘর বাছাই করতে নবান্নে গিয়েছিলেন বিশাল লামা। কালচিনির বিধায়ককে স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতর এবং মাদ্রাসা শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে তাঁর বসার জায়গা ঠিক করা হয়েছে নবান্নের দোতলায়। তাঁর জন্যে দুটি ঘরই ফাঁকা ছিল। আজ নবান্নে কোন ঘরে বসবেন, সেটাই দেখতে গিয়েছিলেন বিশাল লামা। ঘর দুটির একটিতে তৃণমূল শাসনামলে বসতেন প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, অন্যটিতে বসতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

হ্যাঁ, এদিন ঘর বাছাইয়ের পরে প্রাক্তন মন্ত্রীদের নাম শুনেই মাথায় হাত বিশাল লামার। জানতে পারেন, দুর্নীতিগ্রস্ত পার্থ চট্টোপাধ্যায় কিংবা ফিরহাদের ঘরের মধ্যেই যে কোনও একটি ঘর তাঁকে বাছাই করতে বলা হয়েছিল। আর তিনি পার্থ চট্টোপাধ্যায়ের ঘরটি বেছে নিয়েছেন। অর্থাৎ পূর্বতন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘর থেকেই তাঁকে তাঁর দায়িত্ব পালন করতে হবে। কিন্তু এভাবে নয়, ঘরের প্রকৃত শুদ্ধিকরণের পরেই তিনি কাজ শুরু করবেন বলে জানিয়েছেন। ইতিমধ্যেই কীভাবে ঘরটি সাজাবেন, সেই নিয়ে পূর্ত দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন বিশাল লামা। আর তিনি তাঁর আপ্ত সহায়ককে নির্দেশ দিয়েছেন যে, আগামিকাল, ওই ঘরে পুজো করার ব্যবস্থা করতে।

যদিও তার আগে বিশাল লামা উপস্থিত সরকারি আধিকারিকদের থেকে জেনে নিয়েছিলেন যে, ওই ঘরে নিজের মতো পুজো করে, গঙ্গাজল ছিটিয়ে নিলে কোনও অসুবিধা হবে না তো? সবুজ সঙ্কেত মিলতেই তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং সাংবাদিকদের জানান, আগামিকাল ঘর সাজানো হয়ে গেলে পুজো করে তিনি তাঁর চেয়ারে বসবেন। যদিও শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পরেই নবান্নে পার্থর জন্যে বরাদ্দ ঘরটি থেকে তাঁর নাম সরিয়ে ফেলা হয়েছিল। তারপর থেকে ঘরটি বন্ধই পড়েছিল। কিন্তু বিশাল লামার ওই ঘরটি পছন্দ হওয়ায় ঘরটি নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে।

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার