সামনেই পুজো, বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা দ্রুত মেরামতির নির্দেশ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: বন্যায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যেসব জেলায় রাস্তাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তা দ্রুত মেরামতি করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গ থেকে ফিরে বিকেলেই নবান্নে দক্ষিণবঙ্গের সমস্ত প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। বৈঠকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার পুলিশ সুপার সহ জেলাশাসক এবং কমিশনারেট এলাকার পুলিশ কমিশনাররা ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা উপস্থিত ছিলেন। বৈঠকে রাজ্যের মুখ্যসচিব(CS) ও স্বরাষ্ট্র সচিব ও উপস্থিত ছিলেন।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবান্নে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ জানান দ্রুততার সঙ্গে পাহাড় থেকে সমতল যেসব এলাকায় বন্যায় রাস্তাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি মেরামতি করতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। দুর্গাপূজো আসন্ন তাই অতি দ্রুততার সঙ্গে ন্যাশনাল হাইওয়ে অথোরিটি এবং যে বিভিন্ন রাস্তা মেরামতি এজেন্সি গুলি আছে তাদের সঙ্গে কথা বলে যেখানে যেখানে জাতীয় সড়ক সহ পাহাড়ের ও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রাজ্য সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি মেরামতি করার পরিকল্পনা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী(CM)। এর পাশাপাশি দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া ,হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলার কিছু অংশ ডিভিসি’র ছাড়া জলে যারা বন্যা দুর্গত তাদের বর্তমান পরিস্থিতি কি, সে বিষয়ে আপডেট নেন মুখ্যমন্ত্রী। প্রশাসনকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দেন বন্যা দুর্গত মানুষজনের তাদের স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসা পর্যন্ত রাজ্য প্রশাসনের পক্ষ থেকে তাদের পরিবার কিছু তিনটি করে তারপোলিন দিতে হবে।

শুধু তাই নয়, তাদের জামা কাপড়ের পাশাপাশি খাবারদাবারের ব্যবস্থা করতে হবে। প্রশাসনকে মুখ্যমন্ত্রী আগামী ৩ অক্টোবর পর্যন্ত সতর্ক থাকার নির্দেশ দেন। একদিকে প্রাকৃতিক দুর্যোগ এবং অপরদিকে মহালয় তিথিতে জলস্ফীতি বাড়ার সম্ভাবনা থাকে ও গঙ্গায় বান আসে। তাই গঙ্গার জলস্তর বৃদ্ধি হয়। ফের যদি জলস্তর বৃদ্ধি পায় এবং জনবসতি পূর্ণ এলাকায় জল ঢুকে যায় তাহলে নিচু এলাকা থেকে লোকজনদের দ্রুত উঁচু জায়গায় সরানোর বিষয়ক প্রয়োজনীয় নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পাহাড়ের দুর্গম রাস্তা এবং অন্যান্য বিষয়ে আলোচনার পাশাপাশি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পুলিশকে সতর্ক থাকারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। যাতে উৎসবের দিনগুলোতে কোন ঘটনা না ঘটে। জেলায় জেলায় যেখানে যেখানে দুর্গা পুজোর পর কার্নিভাল অনুষ্ঠিত হবে সেইসব এলাকায় কি কি ব্যবস্থা গ্রহণ করা হবে তা নিয়েও এই বৈঠকে দীর্ঘ আলোচনা হয়।

এ দিনের এই বৈঠকে প্রত্যেক জেলার পুলিশ সুপার ও জেলা শাসকদের ফের বন্যা পরিস্থিতি তৈরি হলে কিভাবে তার মোকাবেলা করবে তা নিয়ে পরিকল্পনা গ্রহণ করার পাশাপাশি সকলের সঙ্গে আলোচনা করে আগাম পরিকল্পনা গ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, উত্তরবঙ্গ সফরে গিয়েও সেখানে বন্যা দুর্গত এলাকা গুলিতে পরিদর্শনে যাওয়ার পর উত্তর কন্যায় ফিরে সেখানকার প্রশাসনকে নিয়ে এক প্রস্তর বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এরপর সোমবার বিকেলে কলকাতায় ফিরেই নবান্নে দক্ষিণবঙ্গের বন্যা দুর্গত জেলা গুলির বর্তমান পরিস্থিতি নিয়ে রিভিউ বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?