২১ জুন বঙ্গের ভোট বিপর্যয় নিয়ে পর্যালোচনা বৈঠকে প্রদেশ কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী ২১ জুন লোকসভা নির্বাচনে বাংলায় ভোট বিপর্যয় নিয়ে পর্যালোচনা করবে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সূত্রে এই কথা জানা গিয়েছে। মৌলালি যুবকেন্দ্রে এই বৈঠক ডাকা হয়েছে। সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি সহ দলের প্রার্থীরা উপস্থিত থাকবেন।

এবারে লোকসভা ভোটে রাজ্যে একটি আসনে জয়লাভ করে কংগ্রেস। মালদহ দক্ষিণ কেন্দ্র থেকে জয়লাভ করেন কংগ্রেসের ইশা খান চৌধুরী। ইশা ছাড়া আর কোনও কংগ্রেস প্রার্থী জিততে পারেননি। জিততে পারেননি প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর কেন্দ্রের প্রার্থী অধীর চৌধুরী। জানা গিয়েছে, কেন্দ্রীয় পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর এই পর্যালোচনা বৈঠক নিয়ে রিপোর্ট জমা দেবেন কেন্দ্রীয় নেতৃত্বকে। রাজ্যওয়াড়ি ফল বিশ্লেষণ করে হারের কারণগুলি চিহ্নিত করতে আলাদা একটি কমিটি গড়বেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। য়ে সব রাজ্যে খারাপ ফল হয়েছে, সেই সব রাজ্যে ভোটের ফল পর্যালোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কংগ্রেস সূত্রে খবর, অধীর চৌধুরীকে দিল্লির রাজনীতিতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। এআইসিসির তরফে অধীরবাবুকে জানিয়ে দেওয়া হয়েছে, তিনি যেন দিল্লির বাংলো না ছাড়েন। নিয়ম মতো, সাংসদ পদ খোয়ানোর পর দিল্লির বাংলো ছাড়তে হবে অধীরবাবুকে। কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে দিল্লির বাংলো না ছাড়ার নির্দেশ দেওয়ায় প্রশ্ন উঠছে, তাহলে কী অধীরবাবুকে রাজ্যসভায় প্রার্থী করা হবে। এই প্রশ্নই এখন রাজনৈতিক মহলে ঘোরাফেরা করতে শুরু করেছে। সামনেই রাজ্যসভার ১০টি আসনে নির্বাচন হওয়ার কথা। সেখানে তাঁকে প্রার্থী করা হবে কিনা, এখন সেটাই দেখার।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

জাল নথিতে অনুপ্রবেশের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড