চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ED’র হানাদারি জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে, তল্লাশি ৮ জায়গায়

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: পুজোর রেশ এখনও ফিকে হয়নি। কলকাতার বুকে এখনও কার্ণিভালও হয়নি। তবুও সেই উৎসবের রেশ থাকাকালীন সময়েই মাঠে নেমে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED। বৃহস্পতিবার সাতসকালেই তাঁরা হানা দিয়েছে রাজ্যের বর্তমান বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallik) বাড়ি সহ তাঁর আপ্তসহায়কের বাড়িতেও। মোট ৮টি জায়গায় একযোগে চলছে তল্লাশি। প্রতিটি বাড়িতেই আনা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। ED আধিকারিকদের দাবি, রেশন বণ্টন ‘দুর্নীতি’(Ration Scam) মামলায় উঠে এসেছে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম, তাই হানাদারি ও তল্লাশি চলছে। এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ শুরু হয় সেই তল্লাশি।

এদিন জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে সবার আগে এসে পৌঁছান ED আধিকারিকেরা। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সল্টলেকের(Saltlake) BC Block-এ পাশাপাশি দু’টি বাড়িতে হানা দেন তাঁরা। বাড়িগুলি হল BC – 244 ও BC – 245। এর পাশাপাশি জ্যোতিপ্রিয়র আপ্তসহায়ক অমিত দের নাগেরবাজারের(Nagerbazaar) ফ্ল্যাটেও হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। নাগেরবাজারে ভগবতী পার্ক এলাকায় রয়েছে একটি ফ্ল্যাট এবং স্বামী বিবেকানন্দ রোডে রয়েছে অপর একটি ফ্ল্যাট। দুটি ফ্ল্যাটেই পালা করে অমিত থাকেন। তবে দু’টি ফ্ল্যাটই তালাবন্ধ অবস্থায় রয়েছে। তাই ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। সূত্রের দাবি একান্তেই চাবি না পাওয়া গেলে বাড়ির দরজা ভেঙেই সেখানে ঢুকবেন ED আধিকারিকেরা। এছাড়াও অমিত দে’র আরও ২টি ফ্ল্যাটে হানাদারি চলছে। বেলেঘাটায় এক ব্যবসায়ীর বাড়িতেও চলছে তল্লাশি।

জানা গিয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের সূত্রেই এই হানাদারি চলছে। পুজোর আগেই ED’র হাতে গ্রেফতার হয়েছেন বাকিবুর। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই নাকি এই হানাদারি চালাচ্ছেন ED’র আধিকারিকেরা। মূলত বাকিবুরের বিশাল সম্পত্তির সঙ্গে রেশন দুর্নীতি ও জ্যোতিপ্রিয়’র কোনও যোগ আছে কিনা সেটা খুঁজে দেখতেই এই তদন্ত চালাচ্ছেন ED’র আধিকারিকেরা। রেশন ‘দুর্নীতি’কাণ্ডে গত বুধবার সকাল থেকে বাকিবুরের কলকাতার কৈখালির ফ্ল্যাটে তল্লাশি অভিযান শুরু করেছিল ED। বাকিবুরের ফ্ল্যাট থেকে ১০০-র বেশি সরকারি দফতরের সিলমোহর মিলেছে বলে ED সূত্রে খবর। খাদ্য সরবরাহ সংক্রান্ত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ১০৯টি স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। বাকিবুরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ যে নথিগুলি উদ্ধার হয়েছে, তা থেকে প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে বাকিবুরের বিভিন্ন সংস্থায় ৫০ কোটি টাকার বেশি বিনিয়োগ ঢুকেছে। একাধিক হোটেল, রিসর্ট, পানশালা রয়েছে বাকিবুরের। তার পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি রাইস মিলও।

বাকিবুরের পাশাপাশি, তাঁর ঘনিষ্ঠ অভিষেক বিশ্বাসের বাড়িতেও তল্লাশি চালান ED’র আধিকারিকেরা। সম্পর্কে বাকিবুরের শ্যালক হন অভিষেক। তাঁর বাড়ি চিনার পার্কে। সেখানে গিয়ে কেন্দ্রীয় গোয়েন্দারা তল্লাশির পাশাপাশি, জিজ্ঞাসাবাদও করেন অভিষেককে। অভিষেক এবং বাকিবুরের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের সময় তাঁরা তদন্তকারীদের জানিয়েছেন যে, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন করেছিলেন বাকিবুরই। যা থেকে তদন্তকারী সংস্থাটি মনে করছে, পরিবারের সদস্যদের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে কোটি কোটি টাকার লেনদেন চালিয়েছিলেন বাকিবুর।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনের মুখে কলকাতায় ম্যারাথন তল্লাশি ইডি-র

শুক্রে ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক, রয়েছে জনসভা ও পদযাত্রাও

দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে IT হানা, কী কারণে আয়কর তল্লাশি?

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ