পুরুলিয়ায় ‘মমতা পরশে জঙ্গলমহল হাসছে’ তথ্যচিত্রের উদ্বোধন করলেন সায়নী ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভোটের আবহে জঙ্গলমহলের উন্নয়ন ও পরিবর্তনের চিত্র তুলে ধরতে পুরুলিয়ায় প্রকাশ্যে এল একটি নতুন তথ্যচিত্র। বৃহস্পতিবার পুরুলিয়া শহরের একটি রিসর্টে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় “মমতা পরশে, জঙ্গলমহল হাসছে” শীর্ষক এই তথ্যচিত্রটির। উদ্বোধন করেন সাংসদ ও অভিনেত্রী সায়নী ঘোষ।

তথ্যচিত্রটিতে জঙ্গলমহল অঞ্চলের অতীতের অশান্ত সময় থেকে বর্তমানের উন্নয়নের ধারাকে তুলে ধরা হয়েছে। এক সময় মাওবাদী কার্যকলাপের জন্য পরিচিত এই অঞ্চল কীভাবে ধীরে ধীরে শান্তি ও উন্নয়নের পথে এগিয়েছে, তারই নানা দিক ফুটে উঠেছে ছবির মাধ্যমে। পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানের পরিবর্তন, সামাজিক পরিস্থিতির উন্নতি এবং সরকারি প্রকল্পের প্রভাবও দেখানো হয়েছে এই তথ্যচিত্রে।এই ডকুমেন্টারিতে বহুল আলোচিত মাওবাদী কার্যকলাপ নিয়ে তৈরি চলচ্চিত্র “কোড নেম রেড”-এর কিছু গুরুত্বপূর্ণ অংশও অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-র বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং তার বাস্তব প্রভাবের উপর।

তথ্যচিত্রটির পরিচালক আমজাদ কাজী জানান, এই কাজটি মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করা হয়েছে। তাঁর কথায়, এটি শুধু একটি তথ্যচিত্রের উদ্বোধন নয়, বরং জঙ্গলমহলের পরিবর্তনের ধারাকে মানুষের সামনে তুলে ধরার একটি প্রয়াস। তিনি আরও বলেন, জঙ্গলমহলের মানুষ এখন উন্নয়নের পথে এগিয়ে চলেছে এবং সেই বাস্তব চিত্রই তুলে ধরা হয়েছে এই ছবিতে। উদ্বোধনী অনুষ্ঠানে সায়নী ঘোষ বলেন, গত পনেরো বছরে রাজ্যে যে উন্নয়নের কাজ হয়েছে তা মানুষের জীবনে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এই ধরনের উদ্যোগের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাঁদের সকলকে তিনি ধন্যবাদ জানান।

ময়দা না মেখেই ১০ মিনিটে তৈরি করুন দোকানের মতো চিকেন মোমো

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান

মিলল না স্বস্তি! পানমশলা বিজ্ঞাপনী বিতর্কে শাহরুখ-অজয়-টাইগারের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট

আটটি চেম্বারে রমরমিয়ে ‘চিকিৎসা’, ফি ৮০০ টাকা! সোনারপুরে গ্রেফতার ‘ভুয়ো ডাক্তার’

নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা

‘হাস্যকর!’ ইমরান খান ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা মাইকেল হোল্ডিংয়ের

‘সরকারের আয়ের জন্য বাসের ভাড়া বাড়ানো উচিত,’ দাবি দিলীপ ঘোষের

‘গাড়ি থামিয়ে সাহায্য করলেন না কেন?’, গুরুগ্রামে হিট অ্যান্ড রান কাণ্ডে মুখ খুললেন বাইকার সিয়া

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর