মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: প্রভসিমরান সিংহ ও অধিনায়ক শ্রেয়স আইয়ারের দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে মুম্বই ইন্ডিয়ান্সকে ধরাশায়ী করে জয়রথ এগিয়ে নিল পঞ্জাব কিংস। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে কুইন্টন ডি ককের অপরাজিত ১১২ রানের দৌলতে ৬ উইকেট হারিয়ে ১৯৫ রান তুলেছিল মুম্বই। ২১ বল বাকি থাকতেই হাতে সাত উইকেট রেখে জয় হাসিল করে পঞ্জাব । এদিন জয়ের ফলে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে পৌঁছালেন শ্রেয়সরা।

জয়ের জন্য ১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই রণংদেহী মূর্তি ধারণ করেন পঞ্জাবের দুই গোড়াপত্তনকারী ব্যাটসম্যান প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিংহ। প্রথম ওভারেরই দীপক চহারকে বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২১ রান তোলেন দুজনে। তৃতীয় ওভারে বল করতে এসেই মুম্বইকে স্বস্তি দেন আফগানিস্তানের বোলার আল্লা গজনফর। দ্বিতীয় বলে ফিরিয়ে দেন মারকুটে ব্যাটার প্রিয়াংশকে (৮ বলে ১৫)। সেই ধাক্কা সামলে ওঠার আগে ফের নিজের দ্বিতীয় ওভারে ফের পঞ্জাবকে ধাক্কা দেন গজনফর। ফিরিয়ে দেন কুপার কনলোকে (১১ বলে ১৭)। তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান প্রভসিমরান ও পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। পাওয়ার প্লে শেষে পঞ্জাবের রান দাঁড়ায় দুই উইকেটে ৬১।পাওয়ার প্লে শেষ হওয়ার পরেই হাত খুলে খেলতে থাকেন প্রভসিমরান। অন্যপ্রান্ত আগলে রেখেছিলেন শ্রেয়স। ৯.৫ ওভারে ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় পঞ্জাব। ১১তম ওভারে শার্দূল ঠাকুরের বল সীমানার বাইরে পাঠিয়ে ২৩ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন প্রভসিমরান। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হাত খুলে খেলতে থাকেন শ্রেয়সও। ৫০ বলে শতরানের পার্টনারশিপ গড়েন দুই ব্যাটার। হার্দিকের বলে বাউন্ডারি হাঁকিয়ে ১৩.১ ওভারে দলকে দেড়শ রানের গণ্ডি পার করিয়ে দেন প্রভসিমরান।১৬ তম ওভারে শার্দূল ঠাকুরের বলে পর পর দুই ছক্কা হাঁকান শ্রেয়স। পরের বলেও বড় শট খেলতে গিয়ে নমন ধীরের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। আউটের আগে করে যান ৩৫ বলে ৬৬ রান। ভেঙে যায় ১৩৯ রানের অসাধারণ পার্টনারশিপ। শ্রেয়স ফেরার পর হেসেখেলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন প্রভসিমরান ও মার্কাস স্টোইনিস। প্রভসিমরান ৩৯ বলে ৮০ ও স্টোইনিস ৫ বলে ১০ রান করে অপরাজিত থাকেন।

টস জিতে এদিন প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। মুম্বইয়ের হয়ে গোড়াপত্তন নেমে ভাল সূচনা করতে পারেননি রায়ান রিকেলটনরা। তৃতীয় ওভারে বল করতে এসে মুম্বইকে জোড়া ধাক্কা দেন আর্শদীপ সিংহ। প্রথম বলে ফেরান রায়ান রিকেলটনকে (আট বলে দুই রান)। পরের বলেই সাজঘরের পথ ধরান সূর্যকুমার যাদবকে (০)। সেই জোড়া ধাক্কা সামলে দলকে সামনের দিকে টেনে নিয়ে যান কুইন্টন ডি কক ও নমন ধীর। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ধীরের সহজ ক্যাচ ফস্কান যুজবেন্দ্র চহাল। তখন ১০ রানে ব্যাট করছিলেন ধীর। জীবন পেয়ে আর কোনও ভুল করেননি। মারমুখী মেজাজে খেলে ২৮ বলেই ব্যক্তিগত অর্ধশতরানে পৌঁছে যান ডি কক। ১০.২ ওভারেই ১০০ রানের গণ্ডি পেরোয় মুম্বই। ২৯ বলে নিজের অর্ধশতরান তুলে নেন ধীর-ও। তবে অর্ধশতরানের পরেই শশাঙ্ক সিংহের বলে বড় শট খেলতে গিয়ে জেবিয়ার বার্টলেটের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। ভেঙে যায় ১২২ রানের জুটি।

ধীর ফেরার পরে হার্দিক পাণ্ড্যকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান ডি কক। ২৭ বলে ৪১ রান যোগ করেন দুজনে। ১৮তম ওভারে মার্কো জানসেনের বলে ফিরে যান হার্দিক (১২)। পরের ওভারে বল করতে এসে শেরফানে রাদারফোর্ডকে (১) ফিরিয়ে মুম্ব্ইকে জোর ধাক্কা দেন আর্শদীপ। একা কুম্ভ হয়ে লড়াই চালানো ডি কক ৫৩ বলেই সাতটি চার ও সাতটি ছক্কার সাহায্যে ব্যক্তিগত শতরানে পৌঁছন। ঝুঁকি নিয়ে রান নিতে গিয়ে শেষ ওভারের পঞ্চম বলে আউট হন তিলক বর্মা (৩ বলে ৮)। শেষ পর্যন্ত ছয় উইকেট হারিয়ে ১৯৫ রানে পৌঁছয় মুম্বই। ডি কক ৬০ বলে ১১২ রান করে অপরাজিত থাকেন। পঞ্জাবের হয়ে আর্শদীপ সিংহ ২২ রানে তিন উইকেট নিয়েছেন।

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান