চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন

নিজস্ব প্রতিনিধিঃ ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার দুপুরে বড়বাজার মেহতা বিল্ডিং আগুন  লাগে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে দমকলের দশটা  ইঞ্জিন। জোর কদমে চলছে আগুন নেভানোর কাজ । পার্ক স্ট্রিট , অ্যাক্রপলিস মলের পর এবার বড়বাজারের মেহেতা বিল্ডিংয়ে আগুন এর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, যে বিল্ডিংয়ে আগুন লেগেছে সেখানে  রয়েছে ওষুধের পাইকারি দোকান। এছাড়াও বিভিন্ন সামগ্রীর দোকান ও গুদাম রয়েছে।  এদিনের অগ্নিকাণ্ডে ঠিক কতটা ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়।   তবে স্বস্তির বিষয়  আগুনের ভয়াবহ আকার নেয়নি।  কিন্ত যেহেতু বড়বাজার ঘিঞ্জি এলাকা সেইজন্য আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে। এখন পর্যন্ত কোন প্রাণহানির খবর সামনে আসেনি। কি করে মেহতা বিল্ডিং আগুন লাগল তা  জানা  যায়নি। এই ঘটনা নিয়ে  তদন্ত শুরু হয়েছে ।  তবে আচমকাই মঙ্গলবার বিকেলে এই অগ্নিকাণ্ডের জেরে বড়বাজারের মত ব্যস্ত এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা।

উল্লেখ্য, এই নিয়ে চলতি মাসে মোট চারবার কলকাতায় আগুন লাগার খবর সামনে এসেছে।  গত ১১ জুন ক্যামাক স্ট্রিটের একটি রেস্তরাঁ, ১৪ জুন অ্যাক্রোপলিস মলে এবং ২২ জুন গার্স্টিন প্লেসের পুরনো বাড়িতে আগুন লাগার পর ফের মঙ্গলবার কলকাতায় লাগল আগুন। বারবার কি করে ব্যস্ত শহর কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ