মমতার পথে হেঁটেই বিজেপি শাসিত অসমে দুর্গাপুজোয় সরকারি অনুদান

মমতার দেখানো পথে হেঁটেই অসমের বিজেপি সরকার সিদ্ধান্ত নিয়েছে সে রাজ্যের ৬,৯৫৩টি দুর্গাপুজো পুজো কমিটিকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার মুখ্যমন্ত্রী(Chief Minister of Bengal) তথা তৃণমূল কংগ্রেস(TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বাংলার ক্লাবগুলিকে ক্রীড়াক্ষেত্রে অনুদান দেওয়া যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা নিয়ে একসময় গেল গেল রব তুলেছিল বিরোধীরা। আবার দুর্গাপুজোয় সরকারি অনুদান(Government Donation for Durga Puja) দেওয়া নিয়েও কিছু কম চিৎকার চেঁচামেচি করেনি গেরুয়া শিবির। এমনকি সেই অনুদান ঠেকাতে কলকাতা হাইকোর্টেও বেনামে মামলা ঠুকেছিল পদ্মশিবির। যদিও কোনও কিছুতেই তাঁরা এখনও সেভাবে কিছু লাভের মুখ দেখতে পায়নি। কিন্তু ঘটনা হচ্ছে মমতা দিলেই ‘গেল গেল’ রব, আর নিজেদের শাসিত রাজ্যের সরকার দিলে তখন সব শুদ্ধ। এই এখন যেমন মমতার দেখানো পথে হেঁটেই অসমের(Assam) বিজেপি(BJP) সরকার সিদ্ধান্ত নিয়েছে সে রাজ্যের ৬,৯৫৩টি দুর্গাপুজো পুজো কমিটিকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। এখন আর কোনও প্রশ্ন উঠছে না, সরকারি টাকায় কেন দুর্গাপুজো হবে? পুজোতে রাজ্য সরকার কেন টাকা দেবে? হয়তো গুয়াহাটি হাইকোর্টে এই নিয়ে কোনও মামলাও হবে না! যত দোষ শুধু মমতার বেলাতেই।

বিজেপি শাসিত অসমে দুর্গাপুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার হিমন্ত বিশ্বশর্মার সরকার। সূত্রের খবর, মঙ্গলবার অসমের মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন। সে রাজ্যের ৬,৯৫৩টি পুজো কমিটিকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানানো হয়। দুর্গাপুজোয় সরকারি অনুদান প্রসঙ্গে অসমের পর্যটন মন্ত্রী জয়ন্ত বড়ুয়া বলেন, ‘মন্ত্রিসভার সম্মতিক্রমে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী।’ মমতাও তো মন্ত্রিসভার সম্মতিক্রমে পুজোকমিটিগুলিকে টাকা দেন। তাহলে তখন প্রশ্ন কেন তোলে বিজেপি? এবছরেও তো মমতা রাজ্যের পুজো কমিটিগুলি ৭০ হাজার টাকা করে দিয়েছেন। অসমেও দেওয়া হচ্ছে। কিন্তু তার বেলায় কোনও দোষ নেই। যত দোষ মমতা কিছু দিলেই। স্বাভাবিক ভাবেই এখন হিমন্ত সরকারের অনুদানের সিদ্ধান্তকে কটাক্ষ করেছে তৃণমূল। দলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, ‘বিজেপির উচিত নাকখত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চাওয়া। বাংলার সমস্ত প্রকল্পের অনুকরণ করে ওরা। আবারও ‘মমতা মডেল’-এর নকল হল। তাই মমতার সমালোচনার জন্য ক্ষমা চাওয়া উচিত বিজেপির।’

উল্লেখ্য, ২০১১ সালে বাংলায় ক্ষমতায় আসার পরের বছর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ক্লাবগুলির পরিকাঠামোর উন্নতির জন্য আর্থিক অনুদান ঘোষণা করেন। বাছাই করা ক্লাবগুলি প্রথম বছরে এককালীন ২ লাখ টাকা এবং পরবর্তী ৩ বছর ১ লাখ করে মোট পাঁচ লাখ টাকা পেত। যদিও কোভিড পর্বে, ২০২০ সাল থেকে এই প্রকল্পে অর্থ দেওয়ার কাজ স্থগিত রাখা হয়। সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওই অনুদান আর দেওয়া হবে না। এবার হয়তো দেখা যাবে মমতার এই নীতিকেও নকল করে দেশের বিজেপি শাসিত কোনও রাজ্যে ক্লাবগুলিকে অনুদান দিতে শুরু করেছে সেখানকার রাজ্য সরকার। সেই ঘটনা পদ্মশিবিরের মধ্যে থেকে কোনও প্রশ্ন উঠবে না। কোনও মামলা দায়ের হবে না। যত প্রশ্ন আর মামলা শুধু মমতা কিছু দিলেই। এই দ্বিচারিতা দেশের মানুষের কাছেও এবার ক্রমশ প্রকট হচ্ছে। এমনিতেই মা ফ্লাইওভার বা কলকাতার উন্নয়নের ছবি তুলে ধরে যোগী রাজ্যের উন্নয়নের ভুয়ো ঢোল পেটানো হয়। এবার মমতার দেখানো রাস্তায় হেঁটেই অসমে সরকারি অনুদান পেতে চলেছে সেখানকার পুজো কমিটিগুলি।

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর