সরকারি আধিকারিকদের সশরীরে হাজির হয়ে সাক্ষ্য দেওয়া আর বাধ্যতামূলক নয়, রায় হাইকোর্টের

কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল, এবার থেকে আর কোনও সরকারি আধিকারিকদের সশরীরে আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেওয়া আর বাধ্যতামূলক নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতা কি জিনিস তা ভুক্তভোগী মাত্রই হাড়ে হাড়ে জানেন। তাই বাধ্য না হলে কেউ আদালতের কড়া নাড়েন না। এই পরিস্থিতি বদলাতে এবার যুগান্তকারী রায় দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। ফৌজদারি হোক বা দেওয়ানি—যেকোনও মামলায় এতদিন সব স্তরের সংশ্লিষ্ট সরকারি আধিকারিককে(Government Officials) সশরীরে আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেওয়া বাধ্যতামূলক ছিল। একটি মামলার রায়ে কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল, এবার থেকে আর কোনও সরকারি আধিকারিকদের সশরীরে আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেওয়া আর বাধ্যতামূলক নয়(No Longer Mandatory for Physical Presence)। রাজ্যের সব আদালতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাক্ষ্য দিতে পারবেন আমলা থেকে পুলিশ, চিকিৎসক, ফরেন্সিক বিশেষজ্ঞ থেকে সব স্তরের সরকারি আধিকারিক। সেই মতো সব আদালতে পর্যাপ্ত ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই রায়ের ফলে বিচার ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে বলে মনে করছেন আইনজীবীরা।

আরও পড়ুন হাসিনা দেশ ছেড়েছেন, কিন্তু বাংলাদেশকে গড়ে দিয়ে গিয়েছেন

সম্প্রতি রাজ্যের সংশোধনাগারগুলির সামগ্রিক পরিস্থিতি সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে। সেই মামলায় রাজ্যের তরফে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রুদ্রদীপ্ত নন্দী দাবি করেন, নিম্ন আদালতগুলিতে সরকারি আধিকারিকদের সশরীরে হাজিরা দিয়ে সাক্ষ্য প্রদানের নিয়ম থাকায় বিচারপ্রক্রিয়ায় বিলম্ব ঘটছে। তাই প্রযুক্তির সাহায্য নিয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া চালু প্রয়োজন। এই আবেদনের প্রেক্ষিতে নির্দেশনামায় ডিভিশন বেঞ্চ জানিয়েছে, অবিলম্বে রাজ্যের সমস্ত নিম্ন আদালতের বিচারককে Rules for Video Conferencing for Courts ও বিএনএসস-এর ২৫৪(২) ধারা কার্যকর করে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া চালু করতে হবে।  

আরও পড়ুন সহবাসে বিদ্ধ সুশান্ত, নির্যাতিতা সিপিআই(এম)’রই সদস্য, চান মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ

সম্প্রতি রাজ্যের আইন দফতরের তরফে বিধানসভায়(West Bengal State Assembly) পেশ করা তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত রাজ্যের সব আদালতে দায়ের হওয়া মামলার সংখ্যা ছিল ২৯,৭৩,৬০৭। এর মধ্যে মাত্র ৪,৯৮,৪৪৩টি মামলার নিষ্পত্তি হয়েছে। এবার কলকাতা হাইকোর্টের রায়ে অনেক মামলাই দেউত নিষ্পত্তি হবে, বিশেষ করে ফৌজদারি মামলাগুলি। অনেক সময় দেখা যায়, রাজ্যের কোনও জেলা আদালতে চলা মামলায় যে ফরেন্সিক বিশেষজ্ঞ কাজ করেছিলেন, এখন তিনি দিল্লিতে। সেই মামলায় সাক্ষ্যদানের জন্য তাঁকে দিল্লি থেকে সংশ্লিষ্ট জেলা আদালতে ছুটে আসতে হতো। কোনও কারণে না আসতে পারলে মামলা পিছিয়ে যেত। এই ধরনের সমস্যা আর থাকবে না। এই নির্দেশের ফলে সরকারি আধিকারকিরাও সময় মতো সাক্ষ্যদানে বাধ্য থাকবেন। উপকৃত হবেন মামলাকারীরা।

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

নৈহাটি স্টেশনে ৪ ঘন্টার ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা