নিউমার্কেট এলাকায় বেআইনি হকার বসাচ্ছে কে, প্রশ্ন তুলল কলকাতা পুরসভা

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভার টাউন ভেন্ডিং কমিটির বৈঠকে যোগদান করলেন মেয়র ফিরহাদ হাকিম। বুধবার কলকাতা পুরসভার(KMC) কনফারেন্সে হলে টাউন ভেনডিং কমিটির সদস্য সহ কমিটির চেয়ারম্যান ধবল জৈন, কো-চেয়ারম্যান দেবাশীষ কুমার বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে বিশেষ করে নিউ মার্কেটে অবৈধ হকার নিয়ন্ত্রণ সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মেয়র পারিষদ হকার পূর্ণবাসন বিভাগ ও টাউন ভেন্ডিং কমিটির কো- চেয়ারম্যান দেবাশীষ কুমার(Debashis Kumar)। তিনি জানান যে, নিউ মার্কেট অঞ্চলে কোথাও কোনো জায়গায় ব্ল্যাক টপে হকার বসা যাবে না। তবে যাদের ব্ল্যাক টপ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে পূর্ণবাসন দেওয়ার জন্য টাউন ভেন্ডিং কমিটির হকার ইউনিয়ন নেতৃত্বদের বিকল্প জায়গা খুঁজে দিতে বলা হয়েছে ।

তার দাবি, কলকাতা পুলিশে হকার নিয়ন্ত্রণ করার জন্য সমস্ত রকমের সহযোগিতা করছে । তবে মেয়র পারিষদ হকার পূর্ণবাসন বিভাগ ও কো – চেয়ারম্যান দেবাশীষ কুমারের এই বক্তব্যকে সমর্থন করলেন না টাউন ভেন্ডিং কমিটির সদস্য ও হকার সংগ্রাম কমিটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক শক্তিমান ঘোষ(Shaktiman Ghosh)। তার অভিযোগ পুলিশের অসহযোগিতার জন্যই ব্ল্যাক টপে নতুন করে বসে যাচ্ছে কিছু অবৈধ হকার। তার অভিযোগ পুলিশ না চাইলে নতুন করে কোনো হকার ব্ল্যাক টপে বসতে পারে না। এছাড়া তারা আবার বৈঠকে হকারদের শংসাপত্র দেওয়া নিয়ে সওয়াল করেছেন বলে দাবি জানান শক্তিমান ঘোষ। তবে টাউন ভেন্ডিং কমিটির আর এক সদস্য এবং হকার জয়েন্ট একশন কমিটির রাজ্য সভাপতি অসিত সাহা জানান যে, নিউ মার্কেট অঞ্চলে অনেক বৈধ হকার আছে ।যাদের এখন পর্যন্ত পুনর্বাসন দেওয়া হয়নি। অথচ তাদের নাম বৈধ তালিকায় রয়েছে। এই রকম প্রায় ৫৬ জন মোবাইল হকারের তালিকা মেয়রকে দেওয়া হয়েছে। এছাড়া ওয়ার্ড নম্বর ৪৫ এর এন এস রোডে ৩৬ জন হকারদের পুনর্বাসন দেওয়ার তালিকা মেয়রের কাছে দেওয়া হয়েছিল। সেই তালিকা মেয়র গ্রহণ করেছেন বলে জানান অসিত সাহা।

আগামীদিনে হকারদের স্বার্থ রক্ষার জন্য খুব শীঘ্রই তাদের সংশাপত্র দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে কলকাতা পুরসভা। কিন্তু দীর্ঘদিন ধরেই সেই সমস্যার সমাধান না হওয়ায় এখন হকারদের মধ্যে তৈরি হচ্ছে অনিশ্চয়তা। কারণ দীর্ঘদিন ধরে হকার দের পরিচয়পত্র দেওয়ার প্রক্রিয়া জট পাকিয়ে রয়েছে। তবে নিউ মার্কেট(New Market) অঞ্চলে বড় সমস্যা হচ্ছে যে বৈধ হকারদের বার বার সরিয়ে দেওয়ার পরেও নতুন করে হকার বসিয়ে দেওয়া হচ্ছে। কখনও হকার ইউনিয়নের বিরুদ্ধে টাকা খেয়ে বসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ,আবার কখনো পুলিশের বিরুদ্ধে অবৈধ হকার বসানোর অভিযোগ উঠছে। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে বুধবার কলকাতা পুরসভার কনফারেন্সে হলে টাউন ভেন্ডিং কমিটির আর একটা বৈঠক হয়ে গেল।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…