কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক, মুম্বইগামী ইন্ডিগো বিমানে চলছে তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হঠাৎ কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বন্দরে উত্তেজনার পরিস্থিতি। ইন্ডিগো মুম্বইগামী বিমানকে রানওয়ে থেকে সরিয়ে নিয়ে গিয়ে চলছে চল্লাশি।

বেসরকারি বিমান সংস্থা ও বিমানবন্দর কর্তৃপক্ষ এই খবর পুলিশকে জানায়। এই খবর জানার পড়েই বিমান বন্দর কর্তৃপক্ষের নিজস্ব বম্ব স্কোয়াডকে ডেকে প্রাথমিকভাবে তল্লাশি শুরু করে। ইতিমধ্যেই ওই মুম্বইগামী বিমান থেকে যাত্রীদের নামিয়ে নেওয়া হচ্ছে।

মুম্বইগামী যে প্লেনে বোমাতঙ্ক ছড়াই সেই প্লেনটি কলকাতা বিমানবন্দর থেকে ছাড়ার কথা ছিল দুপুর সাড়ে ৩টে নাগাদ। তবে বিমানে বোমা থাকার আতঙ্কে সেই সময় ছাড়া আর সম্ভব হয়নি। যদিও মুম্বাইগামী ইন্ডিগোর পরবর্তী বিমান যেটি চারটের সময় ছাড়ার কথা সেটি সঠিক সময়েই ছাড়ছে বলে জানা গিয়েছে। এই মুম্বইগামী বিমানের নম্বর হল 6E5227। পুলিশের তরফ থেকে এখনও কোনও বোমার হদিশ পাওয়ার খবর আসেনি। বিমানের সমস্ত দিক তল্লাশি করা হচ্ছে বলে জানা গিয়েছে। ওই বিমান কখন ছাড়বে তাও জানা যায়নি।

উল্লেখ্য, ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারতের সীমান্ত এলাকায় ড্রোন হামলা চালানোর চেষ্টা ব্যর্থ হয় পাকিস্তানের। এর পরই যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে ভারতের ৩২ টি বিমান বন্দর বন্ধ করার সিদ্ধান্ত নেয় সরকার। সিদ্ধান্ত নেওয়া হয় ১০ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে ৩২ টি বিমান বন্দরে উড়ান চলাচল। পরে তার সময়সীমা বাড়িয়ে ১৫ তারিখ পর্যন্ত করা হয়েছিল বলে খবর। পুনরায় সাময়িক ভাবে ফের ১২ মে যাত্রীদের জন্য খুলে যায় ওই ৩২ টি বিমান বন্দর।

বিডিও পদ থেকেই অপসারিত জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সি

হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, ক্ষুব্ধ নওদার বিধায়ক

‘স্যরি মাম্মি-পাপা, দ্বিতীয়বার নিট পরীক্ষায় বসার হিম্মত নেই’, সুইসাইড নোট লিখে আত্মঘাতী ছাত্রী

মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

ক্যামেরা দেখেই প্রেমিকা পলককে ধাক্কা, সইফ-পুত্রের আচরণে শোরগোল নেটপাড়ায়

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G