আগামী বছর কলকাতা বইমেলা শুরু হবে ২৮ জানুয়ারি

Share:

নিজস্ব প্রতিনিধি: দূর্গা পূজার প্রাক্কালে ঘোষণা হল কলকাতা আন্তর্জাতিক বইমেলার আগামী বছরের দিনক্ষণ। গিল্ডের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয় ৪৮ তম কলকাতা বইমেলা(Kolkata Book Fair) শুরু হবে আগামী বছরের ২৮ শে জানুয়ারি। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর একটা থেকে রাত্রি আটটা এবং শনি রবি ও ছুটির দিনে রাত্রি ৯ টা পর্যন্ত আন্তর্জাতিক কলকাতা বইমেলা সল্টলেক প্রাঙ্গণে খোলা থাকবে। গিল্ড – এর পক্ষে সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় ও সাধারণ সম্পাদক সুধাংশু দে(Sudhansu Dey) সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার এই দিনক্ষণ ঘোষণা করেন।

গিল্ডের পক্ষ থেকে জানানো হয়, বইমেলায় স্টল ও টেবিল বুকিং করার জন্য শুক্রবার থেকেই দুপুর একটা থেকে সন্ধে ছটা পর্যন্ত আবেদন পত্র গ্রহণ করা শুরু হবে। অক্টোবর মাসের ছুটির দিনগুলি এবং পুজোর দিনগুলি বাদ দিয়ে ৩০ অক্টোবর পর্যন্ত এই আবেদন পত্র গিল্ডের অফিসে সরাসরি জমা দেওয়া যাবে। ৪৭ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা নির্বাচন এবং অন্যান্য কারণে সঠিক সময় শুরু করা না গেলেও ৪৮তম কলকাতা বইমেলা শুরু হবে নিয়ম মেনে নির্দিষ্ট সময়। সল্টলেকের সেন্ট্রাল পার্কে নির্দিষ্ট স্থায়ী মেলা প্রাঙ্গনে বইপ্রেমীদের নিয়ে মেলা বসবে আগামী বছরের ২৮ শে জানুয়ারি থেকে।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ২৯ লক্ষ বইপ্রেমী মানুষ অংশগ্রহণ করেছিলেন। শুধু তাই নয় ২৭ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। ৪৬ তম কলকাতা বইমেলায় বই বিক্রির পরিমাণ ছিল ২৫ কোটি টাকা। কিন্তু ৪৭ তম বইমেলায় টা বেড়ে হয়েছিল ২৭কোটি টাকা। ৪৭ তম বইমেলা শুরু হয়েছিল ১৮ জানুয়ারি এবং শেষ হয়েছিল ৩১ জানুয়ারি। নির্বাচনের জন্য বইমেলার দিনক্ষণ এগিয়ে আনা হয়েছিল। ডিজিটাল যুগ যতই আধুনিক হোক না কেন বইয়ের যেকোন বিকল্প নেই তা প্রমাণ হয় কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। সম্প্রতি শারদ সংখ্যা নিয়ে কলকাতা বইমেলার উদ্যোগে নন্দন প্রাঙ্গণে মেলা অনুষ্ঠিত হয়। গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়(Tridib Chattapadhay) দাবি করেন চারদিকে বন্যা এবং অভূত পরিস্থিতির মধ্যেও মানুষজন নন্দন প্রাঙ্গণে শারদসংখ্যার মেলা প্রাঙ্গণে ছুটে যান বইয়ের কাছে শান্তির খোঁজে।

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?