আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিধানসভায় প্রাক্তনমন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লার মরদেহ, শেষশ্রদ্ধা

নিজস্ব ছবি

নিজস্ব প্রতিনিধি : রাজ্য বিধানসভায় নিয়ে যাওয়া হয়েছে রাজ্যের প্রাক্তনমন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লার মরদেহ। বিধানসভায় ১৫ মিনিট শায়িত রাখা হয়েছিল প্রাক্তনমন্ত্রীর মরদেহ। সেখানেই প্রাক্তনমন্ত্রীকে শেষশ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, নগরউন্নয়নমন্ত্রী তথা কলকাতা মেয়র ফিরহাদ হাকিম সহ বিধানসভার কর্মীরা। বিধানসভা থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হয়েছে তাঁর বাড়ির উদ্দেশ্যে। সেখানেই তাঁকে সমাধিস্ত করা হবে বলে জানা গিয়েছে।

শনিবার সকালেই ভাঙড় থেকে প্রাক্তনমন্ত্রীর মরদেহ নিয়ে আসা হয়েছিল বিধানসভায়। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানান সকলে। জানা গিয়েছে, তাঁর বিশেষ ইচ্ছে ছিল, তাঁর মৃত্যুর পর যেন মরদেহ তাঁর বসত ভিটেতেই কবরস্ত করা হয়।

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর শুক্রবার ভাঙড়ের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লা। অসুস্থতার কারণে বহু দিন ধরে সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন। ১৯৭২ সালে ভাঙড় বিধানসভা থেকে সিপিএমের টিকিটে জিতে বিধায়ক হন রেজ্জাক মোল্লা। বাম আমলে মন্ত্রী হিসাবে ভূমি সংস্কার, সুন্দরবন উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলেছেন দীর্ঘদিন। ২০১৪ সালে দলবিরোধী কথা বলার কারণে তাঁকে বহিষ্কার করেছিল সিপিএম। এরপর ২০১৬ সালে যোগ দেন তৃণমূলে। বিধানসভা নির্বাচনে ভাঙড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তৃণমূলের টিকিটেও জয়ী হন রেজ্জাক মোল্লা। তৃণমূলের শাসনকালে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রীও ছিলেন তিনি। ২০২১ সাল পর্যন্ত দক্ষতার সঙ্গে মন্ত্রীত্ব সামলেছেন। তারপর থেকেই রাজনৈচিক ময়দানে দেখা নেই স্বঘোষিত ‘চাষার ব্যাটার’। এবার মাটির নীচে চিরশয়ানে একসময়ের দাপুটে নেতা আব্দুর রেজ্জাক মোল্লা।

Published by:

Share Link:

More Releted News:

শূন্যের গেরো কি কাটবে?‌ আলিমুদ্দিনে চলছে জোরদার হিসেবনিকেশ, সমীক্ষা মানতে নারাজ

ভোট মিটতেই কলকাতা ও রাজ্য পুলিশকে দরাজ সার্টিফিকেট দিলীপের

অপেক্ষার অবসান! আজই প্রকাশিত ICSE এবং ISC পরীক্ষার ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা!

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ