ভবানীপুরের শীতলা মন্দিরে পুজো দিলেন মমতা, কী চাইলেন মায়ের কাছে?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভবানীপুরে শীতলাপুজোয় এসে আমজনতাকে দুর্যোগ থেকে বাঁচানোর জন্য প্রার্থনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, ‘মা সকলকে করোনা থেকে রক্ষা করুক, সন্ত্রাস থেকে রক্ষা করুক, হিংসা থেকে রক্ষা করুক, দাঙ্গা থেকে রক্ষা করুক।’ তিনি আরও বলেন, ‘ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে আন্তরিকতা, ধর্ম মানে বিবেক, ধর্ম মানে সংস্কৃতি’।

তাঁর কথায় উঠে এসেছে বিভিন্ন এলাকার আলাদা আলাদা ভাষার কথা। তিনি বলেছেন, একেক রাজ্যে একেক ভাষা রয়েছে। তেমনই বাংলা ভাষাও জায়গা ভেদে ভিন্ন। কলকাতায় যে ভাষায় কথা বলা হয়। অন্য এলাকায় তার আলাদা টান আছে। বাংলা ভাষার মধ্যে বিভিন্ন রকম টান রয়েছে। এখানেও তিনি বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। এদিন মন্দিরে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, শীতলা পুজোয় অনেকেই দণ্ডি কাটেন। নিজস্বতা দিয়ে অনেকে পুজো করেন।

শীতলা মন্দির থেকে শিল্প নিয়ে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, মানুষের জীবনে কখনো কখনো ভালো খারাপ সময় আসে। সবকিছুকে মানিয়ে চলতে হয়। জীবন কখনো থেমে থাকে না। তার কথায় উঠে এসেছে রামকৃষ্ণ পরমহংস দেবের কথা। রামকৃষ্ণের কথা এখনো মেনে চলেন সকলেই। এর থেকে শিক্ষনীয় অনেক বিষয় রয়েছে। মা সকলকে ভাল রাখুন। নতুন করে কোন ব্যাধি কারোর জীবন যেন কেড়ে না নেয়। দাঙ্গা সন্ত্রাস সবকিছু থেকে মানুষকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, শান্তির বার্তা বহন করে মা শীতলা।

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়