ভোটার তালিকায় অনলাইনে নাম তোলা নিয়ে আপত্তি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: অনলাইনে ভোটার তালিকায় নাম তোলা নিয়ে তীব্র আপত্তি জানালেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজ্য বিধানসভায় বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের আনলাইনে ভোটার তালিকায় নাম তোলার সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, ‘আগামী বছর রাজ্যে বিধানসভার ভোট রয়েছে। নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাবে। অনলাইনে ভিন রাজ্যের বাসিন্দাদের নাম ভোটার তালিকায় ঢোকানো হবে। যাতে তারা এসে ভোট দিতে পারে। কিন্তু বাংলা এই চেষ্টাকে রুখে দেবে।’

বিধানসভায় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পেশ করা বাজেটকে স্বাগত জানিয়ে মমতা বলেন, ‘কেন্দ্রীয় বাজেটে শুধু প্রতিশ্রুতি থাকে। আমরা নিজস্ব রাজস্ব থেকে বাজেটে বরাদ্দ করি। বাজেটে যা বলি, তাই করি।’ কেন্দ্রের কাছ থেকে সঠিক আর্থিক সাহায্য না পাওয়া নিয়েও ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজে কেন্দ্রের কাছে বহু টাকা বরাদ্দ। কিন্তু সেই বকেয়া পাওনা মেটাচ্ছে না কেন্দ্র। তা সত্বেও কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী-র মতো জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে যাচ্ছি। ৯ কোটি মানুষ স্বাস্থ্যসাথীর সুবিধা পাচ্ছে। কন্যাশ্রীর জন্য এখনও পর্যন্ত ১৫ হাজার কোটি টাকা খরচ হয়েছে। ৮০ হাজার পড়ুয়াকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য এখনও পর্যন্ত ৫০ হাজার কোটি টাকা খরচ হয়েছে। আমাদের দেখাদেখি অনেক রাজ্য লক্ষ্মীর ভাণ্ডার নকল করে একাধিক প্রকল্প চালু করেছে। তবে অন্য রাজ্যের থেকে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার আলাদা। ওঁদের অনেক শর্ত থাকে।’

এদিন বীরভূমের দেউচা-পাঁচামি প্রকল্প নিয়েও বড় আশার কথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ‘দেউচা-পাচামি প্রকল্প পুরোদমে চালু হলে আগামী ১০০ বছর রাজ্যে বিদ্যুতের অভাব হবে না। বিদ্যুৎ পরিষেবা পেতে খরচও হবে কম।’ এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আগামী প্রজন্ম ১০০ বছর যাতে লোডশেডিংয়ের সমস্যায় না ভোগে এবং বিদ্যুতের দাম যাতে না বাড়ে তাই এই প্রকল্প। কমপক্ষে ১ লক্ষ যুবক-যুবতী চাকরি পাবেন। কয়লা উৎপাদন হলে বিদ্যুতের দামও কমে যাবে।’ সিইএসসি’র  বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের যে কিছু করার নেই, তা উল্লেখ করে মমতা বলেন, “রাজ্য সরকার বিদ্যুতের দাম না বাড়ালেও সিইএসসি বাড়ায়। মানুষকে অনেক ভুগতে হয়। ওটা আমাদের হাতে নেই। ওটা স্বশাসিত সংস্থা। সিপিএম সরকারে থাকাকালীন দিয়ে গিয়েছে।’

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান