এবার বিধানসভায় রাজ্যের পৃথক পতাকার দাবি তুললেন মনোরঞ্জন ব্যাপারি

এবার জাতীয় পতাকার মতো রাজ্যেরও পৃথক পতাকার দাবি তুললেন বলাগড়ের তৃণমূল বিধায়ক তথা দলিত সাহিত্য অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা মনোরঞ্জন বেপারি।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার জাতীয় পতাকার মতো রাজ্যেরও পৃথক পতাকার দাবি তুললেন বলাগড়ের তৃণমূল বিধায়ক তথা দলিত সাহিত্য অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা মনোরঞ্জন ব্যাপারি। নানান মন্তব্য নিয়ে বারবার বিতর্কে জড়িয়েছেন মনোরঞ্জন ব্যাপারি। যদিও রাজ্যের উন্নতি নিয়েও নানা কথা বলেছেন তিনি। এবার বাঙালি জাতি, বাংলা ভাষা, বাঙালি কৃষ্টি, সংস্কৃতিকে আন্তর্জাতিক স্তরে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে বিধানসভায় দাঁড়িয়ে অনন্য দাবি তুললেন মনোরঞ্জন ব্যাপারি। উল্লেখ্য, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা নাগাদ রিক্সা চালিয়ে কিড স্ট্রিটের MLA হোস্টেল থেকে বিধানসভায় পাড়ি দিয়েছেন তৃণমূল বিধায়ক তথা দলিত সাহিত্য অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা। খেটে খাওয়া দিনমজুরদের প্রতিনিধি হিসেবে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রিক্সা চালিয়ে বিধানসভায় এসেছেন তিনি।

যাত্রা শুরুর আগে ফেসবুকে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন তৃণমূল বিধায়ক নিজেই। বরাবরই খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়িয়ে আওয়াজ তোলেন তৃণমূল বিধায়ক। বিধানসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়েও তাঁর সাদামাটা জীবন অনেকের কাছেই চর্চার বিষয়। এমনকী রিক্সা চালিয়ে বিধানসভায় যাওয়ার মতো তাঁর সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই। এবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে রাজ্যে পৃথক পতাকার দাবি তুললেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি।

তাঁর কথায়, ‘রাজ্যের জন্যে পৃথক পতাকার প্রয়োজন। কারণ ভাষা, সাহিত্য, কৃষ্টি, সংস্কৃতি সব মিলিয়ে একটি জাতির পরিচিতি গড়ে ওঠে। সারা পৃথিবীর চোখেও সেই জাতি শক্তিশালী জাতি হিসেবে পরিগণিত হয়। এদিক থেকে বাঙালি জাতি, সাহিত্য, মেধার দিক দিয়ে আদর্শ জাতি। বাংলা ভাষাও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে। আমরা দেখেছি, অনেক রাজ্যের নিজস্ব ভাষা এবং নিজস্ব পতাকা রয়েছে। আবার অনেক রাজ্যের নেই। এমনকী বাঙালি জাতিকে গর্বিত করার জন্যে যেমন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একটি রাজ্যসঙ্গীত উপহার দিয়েছেন, তাহলে একটি রাজ্য পতাকা কেন হবে না? তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভা সদস্য এবং শাসক-বিরোধী সদস্যের কাছে একটি নূন্যতম আবেদন রেখেছি যে, অন্যান্য রাজ্যের মতো আমাদের রাজ্যেরও একটি পৃথক পতাকা নির্মাণ করা হোক, যে পতাকার মাধ্যমে বাঙালি জাতি গোষ্ঠীর নিজস্ব পরিচিতি প্রকাশ পায়। আমি এই আবেদনটা নিয়ে বিধানসভায় এসেছি। এবার তাঁরা বিষয়টি দেখুক। যদি আমার এই বক্তব্যের মধ্যে তাঁরা কোনও যথার্থতা খুঁজে না পায় তাহলে তাঁরা আমার দাবি মানবে না। কিন্তু আমি চাই এই বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করা হোক।’

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

১১ বছরের শিশুকে নগ্ন করে ঝুলিয়ে বেধড়ক মারধর, জয়নগরে হাড়হিম ঘটনা

হায়দরাবাদে সাসপেন্ড সরকারি আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে হিরে-সোনা

বাসি ভাত না ফেলে ঝটপট বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু স্ন্যাকস

পরিচারক থেকে প্রাক্তন ব্যাংক কর্মী, রামমন্দিরের অনুদান চুরির ঘটনায় গ্রেফতার ৮

আগ্নেয়াস্ত্র হাতে এলাকায় দাপাদাপি, দিনহাটায় পুলিশের জালে তৃণমূলের যুব সভাপতি

থানার মধ্যেই পুরুষ সহকর্মীকে জড়িয়ে ধরে চুমু, মহিলা কনস্টেবলের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

গুদামের নকশাতে অনিয়ম নেই, ফিরহাদের সই করা নথি প্রকাশ্যে

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ জন

তারাতলায় ধ্বংসস্তুপের নিচে থেকে বাঁচানোর আর্তি জানিয়ে ফোন, যখন উদ্ধার ততক্ষণে সব‌ শেষ

১২০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল, শেষ দফার কাজের জন্য জারি বিজ্ঞপ্তি

‘সিয়াকেও দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিন যদি…’, বললেন পুণে হত্যাকাণ্ডে অভিযুক্তর বাবা-মা