বনগাঁ-সহ রাজ্যের তিন আসনে প্রার্থী দেবে মতুয়াদের সংগঠন

Share:

নিজস্ব প্রতিনিধি : এবারের সরাসরি ভোটের ময়দানে নামছে মতুয়াদের সংগঠন। জানা যাচ্ছে, বনগাঁ, বারাসত ও কৃষ্ণনগরে সংগঠনের তরফে প্রার্থী দেওয়া হবে। বুধবার মতুয়া সংগঠনের তরফে এই কথা জানানো হয়েছে।

জানা গিয়েছে, মতুয়াদের সংগঠন শান্তিহরি মতুয়া ফাউন্ডেশনের তরফে রাজ্যের তিনটি কেন্দ্রের প্রার্থী দেওয়ার কথা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শান্তিহরি মতুয়া ফাইন্ডেশনের তরফে দেবব্রত রায় জানান, ‘বাম জমানার শেষ থেকে মতুয়াদের নিয়ে রাজনীতি শুরু হয়। তৃণমূল, বিজেপি দুই দলই তা করে চলেছে। কিন্তু মতুয়ারা যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়ে গিয়েছে। তাই আমাদের তরফে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‘ প্রাথমিকভাবে জানা গিয়েছে, বনগাঁ, বারাসতের পাশাপাশি বর্ধমান পূর্ব কেন্দ্রে প্রার্থী দেবে শান্তিহরি মতুয়া ফাউন্ডেশন। কিন্তু বর্ধমান পূর্ব কেন্দ্রে যাকে প্রার্থী হিসাবে ভাবা হয়েছিল, তিনি অসুস্থ। ফলে বর্ধমান পূর্ব কেন্দ্রে কাউকে প্রার্থী করা হচ্ছে না। পরিবর্তে মতুয়া অধ্যুষিত কৃষ্ণনগর কেন্দ্রে এই সংগঠনের তরফে প্রার্থী করা হচ্ছে।

জানা যাচ্ছে, বনগাঁ, বারাসত ও কৃষ্ণনগরে প্রচুর সংখ্যক মতুয়া সম্প্রদায়ের লোকের বাস। একটা সময়ে মতুয়াদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল বামেদের। বামেদের হয়ে মতুয়াদের সঙ্গে যোগাযোগ রাখতেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। ২০১১ সালে রাজ্যের পালাবদলের পর তৃণমূল যখন ক্ষমতায় আসে, তখন মতুয়াদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয় রাজ্যের শাসক দলের। তবে ২০১৯-এর পর থেকে মতুয়াদের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে বিজেপির। তার প্রমাণও হাতেনাতে মেলে। বনগাঁ, রাণাঘাট কেন্দ্রে জয়ী হয় বিজেপি প্রার্থী। তবে এবার মতুয়া সংগঠনের পক্ষ থেকে সরাসরি প্রার্থী দেওয়া হচ্ছে। এবারের ভোটে এই মতুয়া সংগঠন কতটা প্রভাব ফেলতে পারবে এখন সেটাই দেখার।

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের