চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আর জি করে গত ১২ দিনে বাতিল ১০০০’রও বেশি অপারেশন

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে(R G Kar Medical College and Hospital) তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার(Rape and Murder incident of Woman Doctor) জেরে গত প্রায় ২ সপ্তাহ ধরে চূড়ান্ত অচলাবস্থা চলছে ওই হাসপাতালে। তারই মধ্যে ১৪ অগস্ট রাত্রে সেই হাসপাতালে বড়সড় হামলার ঘটনাও ঘটেছে। আবার কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের অনুরোধের পরেও সেখানকার জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি(Junior Doctors Strike) চালিয়ে যাচ্ছেন। এই অবস্থায় এদিন থেকেই সুপ্রিম কোর্টের(Supreme Court) নির্দেশে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব চলে যেতে চলেছে কেন্দ্রীয় বাহিনী CISF বা Central Industrial Security Force’র হাতে। তাই আর জি করের ওপর নির্ভরশীল উত্তর শহরতলি, উত্তর ২৪ পরগনা এবং সংলগ্ন জেলাগুলির কয়েক লক্ষ মানুষ চাইছেন, দ্রুত সেখানে স্বাভাবিক পরিস্থিতি ফিরুক। কেননা তথ্য বলছে মঙ্গলবার পর্যন্ত গত ১২ দিনে সেখানে ১০০০’রও বেশি অপারেশন বাতিল(Operation Canceled More Then 1000) হয়েছে চিকিৎসকদের কর্মবিরতির কারণে।  

আরও পড়ুন, নাবালিকা বিয়ে রুখতে নিমন্ত্রণ রক্ষাকারীদের নামেও FIR, হইচই কেষ্ট’র জেলায়

গত ৯ অগস্ট আর জি কর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগে ঘটে যাওয়া তরুণী চিকিৎসককে নৃশংস খুন-ধর্ষণের ঘটনার পর জারি অচলাবস্থার জেরে মঙ্গলবার ছিল ১২তম দিন। যে হাসপাতালে রোগীদের ভর্তির জন্য তিলধারণের জায়গা থাকে না সেখানে এই ১২ দিনে রোগী কমতে কমতে ১০০’র নীচে চলে এসেছে। হাসপাতাল সূত্রের খবর, এই ক’দিনে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছেন অপারেশনের রোগীরা। শ’য়ে শ’য়ে রোগীর অপারেশন বাতিল হয়েছে। ইমার্জেন্সি অপারেশন করাতে আসা রোগীও রেফার হয়ে শহরে লাট্টুর মতো পাক খেয়েছেন। প্ল্যানড অপারেশন বা আগে থেকে ঠিক করা অপারেশনের রোগীরাও ছুটি নিতে বাধ্য হয়েছেন। এমনকী প্রি অ্যানাসথেসিয়া চেক আপ হওয়া অসংখ্য রোগীকে ছুটি দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য। আর জি কর-এ অপারেশনের কাজ হয় কমবেশি ১০টি বিভাগে। বড় এবং ছোট অপারেশন মিলিয়ে এখানে মাসে ৩ হাজারের বেশি ওটি হয়। দিনে গড়ে ১০০’র বেশি অপারেশন হয় এখানে। অথচ গত ১২ দিন ধরে চলতে থাকা অচলাবস্থার জন্য সেখানে অপারেশনই বাতিল হয়েছে ১০০০’রও বেশি। সিংহভাগই প্ল্যানড অপারেশন। হঠাৎ বিপদে পড়ে ইমার্জেন্সিতে আসা রোগীদেরও অপারেশন হয়নি—এমন ঘটনাও ভূরি ভূরি হয়েছে।

আরও পড়ুন, আর জি করে CISF আধিকারিকেরা, সন্দীপের হাজিরা CGO-তে

আর জি কর হাসপাতালে যে ১০টি বিভাগ যাবতীয় অপারেশন ও প্রসিডিওর করে থাকে, সেগুলি হল হার্ট সার্জারি, হৃদরোগ, চোখ, প্লাস্টিক, গাইনি, ইউরোলজি, অর্থোপেডিকস, শিশু শল্য বা পেডিয়াট্রিক সার্জারি, জেনারেল সার্জারি এবং নিউরো সার্জারি। এবছরের বিভিন্ন মাসের পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি অস্ত্রোপচার করে স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগ। মাসে গড়ে প্রায় ৯০০! তারপরই করে হৃদরোগ বিভাগ। তাঁরা সারা মাসে ৪০০’র বেশি পঅপারেশন করে। মাসে গড়ে ৩০০ থেকে সাড়ে তিনশোর অপারেশন করে অর্থোপেডিক বিভাগ। আড়াইশো থেকে ৩০০ অপারেশন করে প্লাস্টিক সার্জরি বিভাগও। ইউরোলজি আড়াইশোর কাছাকাছি, জেনারেল সার্জারি ৩০০-সাড়ে তিনশো ইমার্জেন্সি এবং প্ল্যানড অপাররেশন করে। অথচ গত ১২ দিনে একমাত্র ইমার্জেন্সি প্রসব ছাড়া সব ধরনের অপারেশনই বন্ধ হয়ে রয়েছে। কার্যত ফাঁকা মাঠে পরিণত হয়ে গিয়েছে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতাল। শুনশান ওপিডি। ফাঁকা বেড। জরুরি বিভাগেও হাতে গোনা কয়েকজন রোগী। গতকালই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, আর জি করের নিরাপত্তার দায়িত্বে আসবে কেন্দ্রীয় বাহিনী। এই নির্দেশের পর খুশি হাসপাতালের চিকিৎসক পড়ুয়া থেকে জুনিয়র ডাক্তাররা। সুপ্রিম নির্দেশের পরে এদিন থেকে হাসপাতাল যাতে দ্রুত স্বাভাবিক হয়ে ওঠে তা চাইছেন রোগীর আত্মীয় থেকে পরিজনেরাও।

Published by:

Share Link:

More Releted News:

গরম বাড়লেও দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস, উত্তরে চলবে দুর্যোগ

Super Saturday-তে ভোট প্রচারে হাওড়ায় মমতা, মুর্শিদাবাদে অভিষেক

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ