চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এখনই সিবিআই নয়, শারীরশিক্ষা ও কর্মশিক্ষা মামলায় নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি :  নিয়োগ দুর্নীতিতে এখনই সিবিআই (CBI) নয়। মঙ্গলবার শারীরশিক্ষা ও কর্মশিক্ষা মামলায় এমনটাই জানালেন বিচারপতি বিশ্বজিৎ বসু (Biswajit Basu) । শারীরশিক্ষা ও কর্মশিক্ষা নিয়োগের ক্ষেত্রে একাধিক গরমিল রয়েছে। এই অভিযোগে নতুন করে এফআইআর (FIR) দায়ের করে তদন্ত শুরু করতে চেয়েছিল সিবিআই (CBI)। তবে সিবিআইয়ের এফআইআর-এর আবেদনে সম্মতি দেয়নি কলকাতা হাইকোর্ট। আগামী ৪ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গিয়েছে। বিচারপতি জানিয়েছেন, আগামী শুক্রবার আদালতে কমিশনকে মেধা তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

জানা গিয়েছে, শারীরশিক্ষা ও কর্মশিক্ষা নিয়োগ সংক্রান্ত মামলা আদালতে উঠলে সিবিআইয়ের পক্ষে আইনজীবী জানান, সিবিআই তদন্ত করতে গিয়ে বিভিন্ন তথ্য হাতে পেয়েছে। সেখানে দেখা গিয়েছে ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশনের নিয়োগের ক্ষেত্রেও প্রচুর গরমিল রয়েছে। অর্থাৎ সেইক্ষেত্রেও বড় দুর্নীতি হয়েছে। আদালত নির্দেশ না দেওয়া পর্যন্ত এই মামলায় তদন্ত করতে পারছে নান সিবিআই। বিচারপতি বিশ্বজিৎ বসু সিবিআইকে প্রশ্ন করেন, সিবিআই কী আলাদা এফআইআর করতে চাইছে?

সেক্ষেত্রে সিবিআই-র আইনজীবী জানান, তদন্ত করতে গেলে আলাদা করে এফআইআর করে চার্জশিট জমা দিতে হবে নিম্ন আদালতে। সেই সময় আদালতে জানানো হয় এই মামলার শেষ শুনানিতে কমিশনকে মেধা তালিকা জমা দেওয়ার কথা বলা হয়েছিল। তখনই বিচারপতি বিশ্বজিৎ বসু জানান, শুক্রবার পরবর্তী শুনানির দিন সেই তালিকা জমা দেবে কমিশন। সেই সময়ই বলা হয়েছে, শারীরশিক্ষা ও কর্মশিক্ষার নিয়োগ দুর্নীতিতে এখনই সিবিআই নয়।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ