মুরগির ডিম-মাংসে নিষেধাজ্ঞা নেই, জানালেন স্বাস্থ্যসচিব

Share:

নিজস্ব প্রতিনিধি: মালদহে এক শিশুর শরীরে H9N2 ভাইরাস ধরা পড়লেও বার্ড ফ্লু নিয়ে উদ্বিগ্ন না হতে রাজ্যবাসীর প্রতি আর্জি জানিয়েছেন প্রাণিসম্পদ বিকাশ দফতরের সচিব বিবেক কুমার ও স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম। আজ বৃহস্পতিবার (১৩) যৌথ সাংবাদিক সম্মেলনে রাজ্যের দুই গুরুত্বপূর্ণ দফতরের দুই শীর্ষ আমলা জানিয়ে দিয়েছেন, ‘বার্ড ফ্লু’ নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার মতো কোনও ঘটনা ঘটেনি। এমনকি পোল্ট্রি মুরগি খাওয়ার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই।

 গত ২৬ জানুয়ারি ক্রমাগত শ্বাসকষ্ট, প্রবল জ্বর এবং পেটে ব্যথা নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল কালিয়াচকের বাসিন্দা চার বছরের এক শিশু। মাসাধিকাল ধরে চিকি‍ৎসা চলার পরেও সুস্থ হয়ে না ওঠায় গত  মার্চ মাসে তাকে কলকাতা নীলরতন সরকার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এনআরএসের চিকি‍ৎসকরা শিশুটির রোগ নির্ণয়ে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করেন। শিশুটির রক্তের নমুনা পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এক বিবৃতিতে দাবি করা হয়, চার বছর বয়সি ওই শিশুর শরীরে বার্ড ফ্লু’র সংক্রমণ ধরা পড়েছে। ভারতে এই নিয়ে দ্বিতীয়বার কোনও মানুষের শরীরে এইচ৯এন২ ‘বার্ড ফ্লু’ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হল। এর আগে ২০১৯ সালে এক ভারতীয়র শরীরে এই বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতির পরেই আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মনে। কেননা, চলতি মাসেই মেক্সিকোতে এক ব্যাক্তি বার্ড ফ্লু’তে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানান, ‘মানুষ থেকে মানুষে সংক্রমণের ঘটনা ঘটেছে। দুই শিশুর সংস্পর্শে আসা কোন‌ও ব্যক্তিদের শরীরে ভাইরাস পাওয়া যায়নি। কোনও পোলট্রি বার্ডের মৃত্যু হয়নি। তাই  পোলট্রি মুরগি খাওয়ার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই। অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

প্রাণিসম্পদ দফতরের সচিব বিবেক কুমার জানিয়েছেন, ‘এপ্রিল-মে মাসে ১৭২৮ নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। কোথাও এভিয়ান ইনফ্লুয়েঞ্জার সোর্স পাওয়া যায়নি। মালদহ থেকে ৩৯০টি নমুনা সংগ্রহ করা হয়েছে, তাতেও এভিয়ান ইনফ্লুয়েঞ্জার অস্তিত্ব পাওয়া যায়নি।’

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ