আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নির্বাচন কমিশনে কেউ নিরপেক্ষ নেই, কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের

নিজস্ব প্রতিনিধি : বিজেপির পাশাপাশি নির্বাচন কমিশনকেও নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই একুশে জুলাইয়ের সমাবেশ। তার আগে বাঙালি আবেগকে সামনে রেখে রাজপথে নেমেছেন তৃণমূল সুপ্রিম ও মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে এই মিছিল করে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেছেন। মিছিল শেষ করে বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেছেন, নির্বাচন কমিশনে বিজেপির লোক ভর্তি। নির্বাচন কমিশন এখন আর নিরপেক্ষ নেই।

এদিন কলকাতার কর্মী-সমর্থকদের সঙ্গে রাজ্যের বেশ কয়েকটি জেলার কর্মী সমর্থকরাও এই মিছিলে পা মিলিয়েছেন। সকাল থেকেই শহরের আকাশে ছিল মেঘ। বেশ কিছু জায়গায় বৃষ্টিও হয়েছে। কিন্তু এই মিছিলের প্রস্তুতিতে ভাঁটা পড়েনি। তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে মিছিলে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও। সেখান থেকেই বিজেপিকে কটাক্ষ করেছেন, পাশাপাশি তাঁর নিশানায় ছিল নির্বাচন কমিশনও।

এদিন রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট তৈরির কাত বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটার লিস্ট নিয়ে কমিশনে অভিযোগ জানাতে গিয়েছেন তিনি। তাঁর অভিযোগ বাংলার ভোটার লিস্ট রোহিঙ্গা মুক্ত করা হোক। শুভেন্দু একদিকে ভোটার লিস্ট সংশোধনের কথা বলছেন, অন্য়দিকে নির্বাচন কমিশন বিজেপির বলে কাজ করছে বলে অভিযোগ করছেন তৃণমূল সুপ্রিমো। কোনওভাবেই লড়াই থামবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর কথা লড়াই চলবে।

এদিনের মিছিলের অগ্রভাগে ছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুজিত বসু, শশী পাঁজা। এর পিছনে কাতারে কাতারে কর্মী সমর্থকরা। কলকাতায় যখন মিছিল চলছে ঠিক তখনই জেলাতেও একই প্রতিবাদে মিছিল করার কথা বলা হয়েছিল। বিজেপির বিরুদ্ধে অস্ত্র শানিয়ে ধিক্কার স্লোগান উঠেছে। প্রায় দু কিলোমিটারের বেশি রাস্তা পায়ে হেঁটে প্রতিবাদ জানালেন তৃণমূল দলনেত্রী। মহারাষ্ট্র দিল্লি উড়িষ্যায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্তা করার অভিযোগে বিজেপির বিরুদ্ধে পথে নেমেছে তৃণমূল।

Published by:

Share Link:

More Releted News:

অপেক্ষার অবসান! আজই প্রকাশিত ICSE এবং ISC পরীক্ষার ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা!

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ