‘রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হবে শপিং মল’, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের কাজ ক্রেতাদের কাছে পৌঁছনোর জন্য রাজ্যের প্রতিটি জেলায় একটি করে শপিং মল তৈরি করা হচ্ছে। ওই শপিং মলের জন্য মাত্র এক টাকার বিনিময়ে জমি দেবে রাজ্য সরকার। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) আলিপুরে চর্ম ও কুটির শিল্পকেন্দ্র ‘শিল্পান্ন’-এর উদ্বোধন করে এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তিনি দাবি করেন,, গোটা দেশের মধ্যেই চর্ম শিল্পে এক নম্বরে বাংলা। একইসঙ্গে নাম না করে ইতিবাচক সংবাদের পরিবর্তে নেতিবাচক খবর সম্প্রচারের জন্য ষড়যন্ত্রকারী বাজারী সংবাদমাধ্যমকে এক হাত নিয়েছেন।

আলিপুরে পূর্বতন প্রেস অ্যান্ড ফর্মস ভবনটি সংস্কার করে ‘শিপ্লান্ন’ গড়ে তুলেছে রাজ্য সরকার। মূলত ঐতিহ্যবাহী চর্ম, বস্ত্র ও অন্য কুটিরশিল্পজাত পণ্যের বিপণন-সহায়তা-কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে এই ভবন। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই ভবনে থাকছে বিভিন্ন প্রসিদ্ধ সরকারি ও বেসরকারি সংস্থার চর্ম, বস্ত্র ও অন্যান্য কুটিরশিল্পজাত পণ্যের ভাণ্ডার। রয়েছে ফুড কোর্ট, কনফারেন্স রুম ও পার্কিংয়ের ব্যবস্থাও। কেন্দ্রের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী জানান, ‘বাংলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে নির্মিত পণ্য যাতে সাধারণ মানুষের কাছে বেশি করে পৌঁছতে পারে তার জন্য প্রতিটি জেলার সদর শহরে শপিং মল গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এক টাকায় জমি দেব। তবে যারা ওই শপিং মল গড়বেন তাদের শর্ত মেনে চলতে হবে। দু’টি তলা আমার চাই। বাকি জায়গায় আপনারা সিনেমাহল, কফিহাউস, যা খুশি করুন। শপিং মল আপনারা ছ’তলা, সাততলা বা আটতলা যত বড়ই বানান, আমার দেখার দরকার নেই। কিন্তু দুটো ফ্লোর আমার চাই আমার স্বনির্ভরগোষ্ঠীর মেয়েদের জন্য।’

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে নব জোয়ার এসেছে বলে দাবি করে মুখ্যমন্ত্রী বলেন ‘চর্ম শিল্পে এক নম্বরে বাংলা। রাজ্যে ৬৬০টি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্লাস্টার তৈরি হয়েছে। এমএসএমইতে-ও এক নম্বরে বাংলা। আমাদের সরকার ক্ষুদ্র ও কুটির শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একাধিক পরিকল্পনা নিয়েছে। যদিও অনেকেই ইতিবাচক দিক না দেখে রাজ্যের বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালাচ্ছেন। তবে তাতে কিছু যায় আসে না।’

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন

নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা