বাংলায় বসবাসকারী পাক নাগরিকদের দেশে ফেরানোর দাবিতে কর্মসূচি বঙ্গ বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা :  পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে দেশে ফেরানো হোক। ভারত সরকারের এই নির্দেশকে সামনে রেখে বাংলার সব জেলায় জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। জেলায় জেলায় সোমবার এই কর্মসূচি পালন করবেন বিজেপি নেতৃত্বরা। এই বিক্ষোভ কর্মসূচিতে হাজির থাকবেন জেলার পরিচিত বিজেপির মুখেরা। ভারত সরকারে দেওয়া নির্দেশে রাজ্য কী ভাবছে তা নিয়েও প্রশ্ন তুলেছে বঙ্গ বিজেপি।

পহেলগাঁও হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। ভারতে বসবাসকারী পাক নাগরিকদের চিহ্নিত কর দেশে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাংলায় বর্তমানে রয়েছেন ৬৭ জন পাকিস্তানি নাগরিক। এই সকল পাক নাগরিকদের কাছে দীর্ঘমেয়াদি ভিসা আছে। বর্তমান পরিস্থিতিতে তাঁদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। যাদের ভিসা শেষ হয়েছে, তাদের দ্রুত দেশে ফেরাক রাজ্য। এই দাবি নিয়েই পথে নামছে বিজেপি।

এই কর্মসূচির পিছনের কারণ হিসেবে অনেকে বলছেন, একদিকে রাজ্য সরকারের ওপরে চাপ বাড়াতে এমন কৌশল নিচ্ছে গেরুয়া শিবির। অন্যদিকে, মেরুকরণের লক্ষ্যে আরও এগিয়ে যেতে এই জাতীয় কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, জাতীয়তাবাদের আবেগকে আরও মজবুত করতে উদ্যোগ নিচ্ছে বিজেপি।

রাজ্যের প্রায় সব জেলাতেই বিজেপির রাজ্য ও জেলা নেতৃত্ব সাংবাদিক বৈঠকও করবেন। বঙ্গ বিজেপি সূত্রে খবর, পহেলগাঁওর ঘটনার পরে ভারত বসবাসকারী পাকিস্তানের নাগরিকদের পাকিস্তানে পাঠানোর নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। দেশের সব রাজ্যকেই এই নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাতেও অবস্থিত পাক নাগরিকদের ফেরানো হোক দেশে, এমন দাবিতে সোমবার জেলাশাসকদের দফতর অভিযান করতে চলেছে বিজেপি।

প্রসঙ্গত, হুগলির চন্দননগর থেকে এক পাক নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি যে পাক নাগরিক এই কথা প্রতিবেশী থেকে শুরু করে কেউই জানতেন না।তারপর থেকে ছড়িয়েছে উত্তেজনা। বঙ্গ বিজেপির দাবি, বাংলা ভারতের বাইরে নয়। তাই সরকারের নির্দেশ মেনে পাক নাগরিকদের পাঠাতে হবে পাকিস্তানে।

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

নৈহাটি স্টেশনে ৪ ঘন্টার ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা