২১ জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি তুঙ্গে, মঞ্চে সম্মান প্রদান শিক্ষকদের

Share:

নিজস্ব প্রতিনিধি : ২৬-এ বিধানসভা নির্বাচন। তার আগে ২১ জুলাইয়ের সমাবেশকে গ্র্যান্ড করতে চাইছে তৃণমূল। সেইমতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকেই। তৃণমূলের মেগা কর্মসূচিটি হতে চলেছে ধর্মতলার বুকে। এই সমাবেশের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। গত মঙ্গলবার থেকে ধর্মতলায় মঞ্চ বাঁধার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই মঞ্চ বাঁধার কাজ সম্পন্ন।

ধর্মতলায় মোট তিনটি মঞ্চ বাঁধা হচ্ছে। ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনে শতাধিককর্মী দিনরাত করে মঞ্চ তৈরীর কাজ করছে। মূল মঞ্চ ছাড়াও আরও দুটি মঞ্চ তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে। দলীয় সূত্রে খবর, শিক্ষক সংগঠনের গুরুত্বপূর্ণ পদাধিকারীদের এই মঞ্চ থেকে সম্মান প্রদান করা হবে। সাংসদ, বিধায়ক, জেলা ও রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ পদাধিকারীরা বসবেন মূল মঞ্চে। থাকবেন শাখা সংগঠনের প্রধান ও রাজ্যের পদাধিকারীরাও। ওই মঞ্চেই বসবেন শহীদ পরিবারের সদস্যরা।

জানা গিয়েছে, মূল মঞ্চের ৬০০ জনের জন্য জায়গা করা হয়েছে। এই কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ভিক্টোরিয়া হাউসের আশেপাশে কয়েকটি জায়গা থেকে মূল মঞ্চ থেকে শুরু করে গোটা এলাকায় নজরদারি চালানো হবে। থাকবে ওয়াচ টাওয়ার। ইতিমধ্যেই সব আয়োজন প্রস্তুত। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করে শীর্ষ নেতৃত্বের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের বৈঠক ও সম্পন্ন করেছে পুলিশ। সল্টলেক সেন্ট্রাল পার্ক, গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সহ একাধিক জায়গায় তৃণমূল কর্মীদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সামনেই বিধানসভা নির্বাচন হওয়ায় এইবারের একুশের সমাবেশ ভিন্নমাত্রা নিয়েছে। ২৬ শে নির্বাচনকে পাখির চোখ করে জনসাধারণের কাছে পৌঁছানোর চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস।

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে