আরজি কর কাণ্ডের রায় ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শিয়ালদহ আদালত চত্বর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর মাত্র কিছু সময়ের অপেক্ষা । আরজি কর ধর্ষণ এবং খুন কাণ্ডের শুনানি হতে চলেছে শিয়ালদহ আদালতে। রায়দান করবেন শিয়ালদহের এডিজে (১) আদালতের বিচারক অনির্বাণ দাস। ইতিমধ্যেই আদালত চত্বর মুড়ে ফেলা হয়েছে কঠোর নিরাপত্তায় । আদালতে প্রবেশের মুখে রাস্তা থেকেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে । সেইসঙ্গে মোতায়েন রয়েছে ২০০ কনস্টেবল, ৩ জন ডিসি পদমর্যাদার আধিকারিকেরা ।  

টানা পাঁচ মাস পর এদিন দুপুরে আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার রায় ঘোষণা করতে চলেছেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। সূত্রের খবর,  আদালত ভবনের তিনতলার ২১০ নম্বর ঘরে হতে চলেছে রায়দান পর্ব । সেখানেই ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের ভাগ্য নির্ধারণ হবে । আজকে আদালত কী রায় দেয় সেইদিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ ।

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ অগস্ট, হঠাৎই শিরোনামে উঠে আসে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসকের মৃতদেহ। অভিযোগ ওঠে তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে । এই ঘটনা নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল রাজ্য সহ গোটা দেশ । দিনের পর দিন  রাতদখলে নামেন মহিলারা ।  প্রতিবাদে গর্জে উঠেছিলেন সমাজের সমস্ত স্তরের লোকজন।   মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ও দোষীর ফাঁসির সাজা দাবি করেন। এই ঘটনার ১৬২ দিন পর আজ ১৮ জানুয়ারি শিয়ালদহ আদালতে রায় ঘোষণা হতে পারে এই মামলার। 

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ককটেল ২’, মুক্তির ৬ দিনে ছবির আয় কত হল?

অনুপ্রবেশকারী ভেবে নেইমারের ছেলেকে আটকে দিল নিরাপত্তারক্ষীরা, তারপর যা ঘটল…

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

রুটি-রুজির খোঁজে এসেছিলেন শহরে.. তারাতলায় গোডাউন বিপর্যয়ে মৃত্যু নদিয়ার ২ নির্মাণ শ্রমিকের

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ