উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা রাজ্যপাল আনন্দ বোসের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের (RBU) উপাচার্য হচ্ছেন সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। তাঁকে নিয়োগ দেওয়ার জন্য রাজ্যপালকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (SC)। রাজ্যের পছন্দের প্রার্থী সঞ্চারী মুখোপাধ্যায়কে কোচবিহার বিশ্ববিদ্যালয়ে (Cochbihar University) উপাচার্য নিয়োগের নির্দেশ। বাকি ১৫টি বিশ্ববিদ্যালয়ের জন্য দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করার বিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) সঙ্গে টানাপোড়েন শুরু হয়েছিল রাজ্য সরকারের। বছর পেরিয়ে গেলেও তা অব্যাহত রয়েছে। রাজভবনের পক্ষ থেকে ধাপে ধাপে উপাচার্য নিয়োগ করায় ক্ষোভ প্রকাশ করেছিলেন শিক্ষামন্ত্রী। এবার রবীন্দ্রভারতীতে উপাচার্য নিয়োগের নির্দেশ দিয়েছে  শীর্ষ আদালত।

গত বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন সোনালী চক্রবর্তী। অক্টোবর মাসে তাঁকে সরিয়ে দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য করা হয়েছিল আশীষ চট্টোপাধ্যায়কে। শুক্রবার সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নির্দেশ দিয়ে বলা হয়েছে, দ্রুত নিয়োগ পত্র দিতে হবে সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে। যদিও রবীন্দ্রভারতীর উপাচার্য পদে রাজ্য সরকার চেয়েছিল সঞ্চারী মুখোপাধ্যায়কে। কিন্তু সেই সময় তারা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কেই বেছে নিয়েছে।

রাজ্যের পছন্দের প্রার্থী সঞ্চারী মুখোপাধ্যায়কে কোচবিহার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ১৫টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগের কথা বলা হয়েছে। তবে দ্রুত সেই প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলে জানা গিয়েছে। এই সংক্রান্ত বিষয় নিয়ে পরবর্তী শুনানি চার সপ্তাহ পরে হবে বলে জানানো হয়েছে।

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর