নাম না করেই শুভেন্দুকে বিঁধলেন সুকান্ত, বিবাদ ভুলতে বললেন শিশিরপুত্র

নাম না করেই রাজ্যের বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে আক্রমণ শানলেন বঙ্গ বিজেপির সভাপতি। প্রকট হয়ে গেল বঙ্গ বিজেপিতে দুই শিবিরের দ্বন্দ্ব।

Share:

নিজস্ব প্রতিনিধি: শাহি সফর শেষ হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই প্রকট হয়ে গেল বঙ্গ বিজেপিতে(Bengal BJP) দুই শিবিরের দ্বন্দ্ব। কার্যত শাহি সফরের কোনও টোটকাই কাজ করল না ২৪’র ভোটের(General Election 2024) আগে বঙ্গ বিজেপির দুই শিবিরের বিরোধ মেটানোর ক্ষেত্রে। প্রতি মুহুর্তে সগর্জনে চলেছে একে অপরের প্রতি বাণ নিক্ষেপের পালা। বুধ সন্ধ্যায় যেমন নাম না করেই রাজ্যের বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে আক্রমণ শানলেন বঙ্গ বিজেপির সভাপতি। আবার সেই সময় বর্তমান সভাপতির ধারেকাছেও দেখা যায়নি দুই প্রাক্তন রাজ্য সভাপতির। এটাই নাকি সংঘবদ্ধ বিজেপি। এই দলই নাকি ২৪’র ভোটে বাংলা থেকে ৩৫টি আসন জিতে বার করবে। বাস্তব তো সম্পূর্ণ অন্য কথা বলছে। খোদ দলের রাজ্য সভাপতিই কিনা জানিয়ে দিচ্ছেন, ‘কেউ ওপরে উঠতে গেলে তাঁকে পা-টেনে নীচে নামানোর চেষ্টা হয়।’

সূত্রের খবর বুধ সন্ধ্যায় বঙ্গ বিজেপির বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar) কার্যত নাম না করেই বিঁধেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari)। আক্ষেপের সুরেই বলেছেন, ‘বঙ্গ-বিজেপিতে বড় সমস্যা হল, কেউ ওপরে উঠতে গেলে তাঁকে পা-টেনে নীচে নামানোর চেষ্টা হয়।’ তাঁর মতে, বাংলায় বিজেপিকে আরও শক্তিশালী করতে হলে এই অভ্যাসের দ্রুত বদল করতে হবে। দলের মধ্যে এই দড়ি টানাটানি প্রসঙ্গে অবশ্য কারও নাম করেননি সুকান্ত। তবে তাঁকে এখনও ‘পা-টেনে’ নীচে নামানোর চেষ্টা দলে অব্যাহত বলে সুকান্ত ঘনিষ্ঠদের অভিযোগ এবং তাঁদের এটাও দাবি, শুভেন্দুকে খোঁচা দিয়েই এই কথা বলেছেন সুকান্ত। কেননা তাঁরা খবর পেয়েছেন, এবারের শাহি সফরে বঙ্গ বিজেপির সভাপতি পদে নতুন কাউকে তুলে ধরার বার্তা দেওয়া হয়েছিল শাহ-নাড্ডাদের কাছে। রীতিমত সেই দায়িত্ব রাজ্যের বিরোধী দলনেতার হাতে তুলে দেওয়ার আর্জিও নাকি জানানো হয়েছিল। যদিও সেই আর্জি খারিজ হয়েছে।

সুকান্ত অনুগামীদের দাবি, বালুরঘাটের সাংসদকে দলের রাজ্য সভাপতির চেয়ারে বসানোর পরে অনেকেই ভুরু কুঁচকেছিলেন। প্রকাশ্যেই নতুন রাজ্য সভাপতির রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দলেরই অনেকে। সেই সব বক্তব্যকে হাতিয়ার করেই তৃণমূল এখনও সুকান্তকে ‘শিক্ষানবিশ সভাপতি’ বলে কটাক্ষ করে। শুধু তাই নয়, বাংলার একাধিক বিজেপি সাংসদও সুকান্তর বিরুদ্ধে নানা সময়ে দিল্লিতে নালিশ ঠুকেছেন। বিজেপির জেলাস্তরে কিছু নেতাও সুকান্তর বিরুদ্ধে দিল্লিতে কলকাঠি নাড়ছেন বলে তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি।

রাজ্য বিজেপির এক পদাধিকারীর কথায়, ‘দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট। এখনও যদি দলের একাংশ সুকান্তর বিরুদ্ধে চক্রান্ত করতেই ব্যস্ত থাকে, তাহলে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে কখন? তাই সুকান্ত এদিন কেন্দ্রীয় নেতাদের সামনে তাঁদের প্রকারান্তরে সতর্ক করে দিয়েছেন।’ যদিও শুভেন্দু জানিয়েছেন, ‘হাতে সময় খুব কম। সব কিছু দূরে ঠেলে এখন লোকসভা ভোটের প্রচারে সবার রাস্তায় নেমে পড়া উচিত। ভোট চলে এসেছে। এখন আর ঘরে বসে মিটিং করার সময় নেই। সবাইকে পথে নামতে হবে। মানুষের কাছ যেতে হবে।’

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের