বাস জট কাটাতে অবশেষে আদালতমুখী হচ্ছে রাজ্য সরকার, খুশি মালিকেরা

বেসরকারি বাস মালিকদের সংগঠনের আর্জি যাতে খতিয়ে দেখা হয় তাই রাজ্যের তরফে পরিবহণ দফতর আদালতে যাচ্ছে। খুশি বাস মালিকেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালতের নির্দেশ ইতিমধ্যেই কার্যকর হওয়া শুরু হয়ে গিয়েছে। যে সব বাস বা যানের বয়স ১৫ বছর পার হয়ে গিয়েছে, সেই সমস্ত যানবাহণ বৃহত্তর কলকাতার(KMDA) রাস্তা থেকে উঠে যেতে শুরু করে দিয়েছে। আদালতের এই রায় নিয়ে বেসরকারি বাস মালিকদের(Private Bus Owners) সংগঠনগুলি বার বার আর্জি জানিয়েছিল, যে কোভিডের সময় লকডাউনের কারণে যে ২বছর বাসগুলি বসে ছিল, সেই ২ বছরের সময়সীমা আদালত যেন বর্ধিত করে এই রায় কার্যকরের ক্ষেত্রে। অর্থাৎ যেহেতু বাসগুলি ২ বছর রাস্তায় নামেনি, তাই আদালতের রায়ে যেন ২ বছরের ছাড় দেওয়া হয়। তাই বেসরকারি বাস মালিকদের সংগঠনদের তরফে রাজ্য সরকারকে একাধিক বার অনুরোধ করা হয়েছিল, এই বিষয়টি নিয়ে আদালতে যেন একটা আর্জি জানানো হয়। কিন্তু রাজ্য সরকার বার বার সেই আর্জি ফিরিয়ে দিয়েছে। কিন্তু এখন রাজ্যের তরফেই আদালতে যাচ্ছে পরিবহণ দফতর(West Bengal State Transport Department) যাতে বেসরকারি বাস মালিকদের সংগঠনের আর্জি আদালত একটু খতিয়ে দেখে।

আরও পড়ুন, ৩ কোটি ৬৪ লক্ষ ফেরত চাই, তবেই মিলবে ১০০ দিনের বকেয়া, বার্তা কেন্দ্রের

আদালতের নির্দেশ(Court’s Verdict) ১৫ বছরের পুরনো বাস বা বাণিজ্যিক পরিবহণ বৃহত্তর কলকাতা এলাকায় আর চলবে না। চলতি বছরের জুলাই মাস থেকেই সেই রায় কার্যকর হয়েছে। কিন্তু বেসরকারি বাস মালিকদের দাবি, আদালত যে ১৫ বছরের সময়সীমা ধার্য করেছে সেই সময়ের মধ্যেই কোভিডকালের ২ বছর রয়েছে যখন বাসের চাকা মাসের পর মাস ধরে রাস্তায় গড়ায়নি। আবার যে সব বাসের বয়স ১৫ বছর পূর্ণ করেছে সেই সব বাসগুলির সবই যে আনফিট এমন নয়। বেশ কিছু বাস এখনও ফিট আছে রাস্তায় গড়ানোর ক্ষেত্রে। তাই আদালত যেন ফিট বাসগুলিকে রাস্তায় নামানোর অনুরোধ দেয় এবং কোভিডকালের ২ বছরের সময় মনে রেখে ২ বছর যেন বাড়তি ছাড় দেয়। ‘ফিট’(Fit) থাকলে বাণিজ্যিক বাস চলাচলের মেয়াদ ১৫ বছরের থেকে যেন বাড়ানো হয়। এই বিষয়গুলি মান্যতা না পেলে তাঁরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হবেন। এই বিষয়টি নিয়ে সাম্প্রতিক কালে বেসরকারি বাস মালিকদের সংগঠনগুলি পরিবহণ দফতরের দরজায় কড়া নেড়েছিল। তারপরেই রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, বিষয়টি নিয়ে আদালতে যাওয়া হবে।

আরও পড়ুন, আর জি করের দুর্নীতির তদন্ত রবি সকালেই ৪ চিকিৎসক-আধিকারিকের বাড়িতে সিবিআই হানা

রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই মর্মে জানিয়েছেন, বাস মালিক সংগঠনরা অনুরোধ করেছেন অনেক বাস ১৫ বছরের হলেও বাসের স্বাস্থ্য ভালো থাকে। সেক্ষেত্রে যদি সেই বাসগুলিকে চালানো যায়। এই প্রেক্ষিতেই পরিবহণ দফতর আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গ্রিন ট্রাইবুনাল আইন অনুযায়ী প্রতি ১৫ বছর অন্তর বাস পরিবর্তন করার নির্দেশ রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে ১৫ বছরের পরেও অনেক বাস ফিট। সেক্ষেত্রে পরিবেশ দূষণ হবে না এমন কোনও প্রযুক্তি ব্যবহার করে বাসগুলি ফের চালানো যায় কিনা, সেই বিষয়ে আবেদন করা হবে। পাশাপাশি, পরিবেশ দূষণ যাতে না ঘটে সেই জন্য পুরনো বাসগুলির ইঞ্জিন বদল করে তা ব্যবহার করা যায় কিনা, সেই বিষয়ে দিশা দেখানোর জন্যও আদালতের কাছে আর্জি জানানো হবে। তবে ওয়াকিবহাল মহলের দাবি, আর জি করের ঘটনা রাজ্যের অনেক পরিস্থিতি বদলে দিয়েছে। যে সব বাস বসে যাচ্ছে, সেই সব বাসের শূন্যস্থান পূরণ কিন্তু হচ্ছে না। কেননা বেসরকারি বাস মালিকেরা নতুন বাস কিনে রাস্তায় নামাচ্ছেন না। এদিকে সামনেই উৎসব মরশুম। এই অবস্থায় রাস্তায় বাস না থাকলে গণরোষের মুখে পড়তে হবে রাজ্য সরকারকেই। আর জি কর কাণ্ডে তার ছায়া দেখে ফেলেছে নবান্ন। তাই কালক্ষেপ না করে এখন আদালতে যেতে চাইছে রাজ্য।  

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?

এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত

শুক্রের ভয়ঙ্কর চালে ৪ রাশির জাতকদের জীবনে ভয়াবহ সমস্যা, কারা বিপদে?

আজকের রাশিফল: নিজের কথায় সংযত রাখুন, অন্যথায় বিপদ বাড়বে..

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ