Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুপ্রিম রায়ে চাকরি বহাল বাংলার ৮ হাজার B.ED প্রশিক্ষণপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের

সুপ্রিম রায়ের ফলে বাংলার সাড়ে ৭ হাজারেরও বেশি প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা উপকৃত হতে চলেছেন বলে জানা গিয়েছে। তাঁদের চাকরি বহাল থাকছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের মুখে বাংলার(Bengal) প্রায় ৮ হাজার প্রাথমিক শিক্ষকদের(Primary School Teachers) জন্য বড় বার্তা দিয়ে দিল সুপ্রিম কোর্ট(Supreme Court)। দেশের শীর্ষ আদালতের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বিশেষ বেঞ্চ জানিয়ে দিয়েছে, যে সব B.ED প্রশিক্ষণপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা ২০১৮ সালের National Council for Teacher Education বা NCTE’র বিজ্ঞপ্তির ভিত্তিতে চাকরিতে যোগ দিয়েছেন এবং ২০২৩ সালের ১১ আগস্ট শীর্ষ আদালতের দেওয়া রায়ের এক্তিয়ারে পড়েন না তাঁদের চাকরি বহাল থাকবে। DL.ED না থাকলেও শুধুমাত্র B.ED পাশ হলেও তাঁদের চাকরি বহাল থাকবে। এই রায়ের ফলে বাংলার সাড়ে ৭ হাজারেরও বেশি প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা উপকৃত হতে চলেছেন বলে জানা গিয়েছে। সোমবার সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে।  

প্রাথমিক স্কুলে শিক্ষক-শিক্ষিকার চাকরি পেতে হলে উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ এবং DL.ED প্রশিক্ষণ থাকা আবশ্যিক। তবেই তাঁরা TET বা Teacher Eligibility Test-এ বসতে পারেন। আর TET পাশ করলে তবেই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ মেলে। কিন্তু NCTE ২০১৮ সালের ২৮ জুন একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয়, NCTE অনুমোদিত কোনও প্রতিষ্ঠান থেকে B.ED বা Bachelor of Education কোর্স পাশ করলে তাঁরাও প্রাথমিকে শিক্ষকতার চাকরির জন্য আবেদন করতে পারবেন। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেই দেশের বিভিন্ন রাজ্যের DL.ED কোর্স করা এবং TET পাশ চাকরি প্রার্থীরা মামলা করেন। নানা রাজ্যের হাইকোর্ট হয়ে সেই মামলার জল গড়ায় সুপ্রিম কোর্টে। সেইসব মামলায় ২০২৩ সালে সুপ্রিম কোর্ট NCTE’র বিজ্ঞপ্তিটিই বাতিল করে দেয়।

সেই সঙ্গে জানিয়ে দেয়, শুধুমাত্র DL.ED প্রশিক্ষণপ্রাপ্তরাই প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকা পদে চাকরির জন্য যোগ্য বলে চিহ্নিত হবে। সেই রায়ের পরে পরেই প্রশ্ন উঠেছিল, যারা NCTE বিজ্ঞপ্তি দেখে শুধুমাত্র B.ED’র ভিত্তিতে প্রাথমিক স্কুলে শিক্ষক-শিক্ষিকার চাকরি করছেন, তাঁদের চাকরি থাকবে না যাবে? কেননা, ওই সব মামলা চলাকালীন সময়ে এবং নির্দেশের মাঝের সময়ে বাংলা সহ গোটা দেশে কয়েক লক্ষ B.ED প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিতে যোগ দিয়েছেন। এ নিয়েই সওয়াল জবাবের শেষে সোমবার সুপ্রিম কোর্ট শর্তসাপেক্ষে তাঁদের সিংহভাগের চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছে।

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

নিউইয়র্ক থেকে মুম্বই ফেরার পথে মাঝ আকাশে ভয়াবহ অভিজ্ঞতা আমিশার, কী হয়েছিল?

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

১৮ বছরের সম্পর্কের ইতি! ‘তোমার সঙ্গেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছি’, কার উদ্দেশ্যে বললেন বিরাট?

প্রকাশ‍্যে রাস্তায় মহিলাকে মারধর, ভাইরাল ভিডিওতে তোলপাড় সোশ্যাল মিডিয়া

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

রাজনীতিতে নামতে চাপ দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মামলা, আজ তামিলনাড়ুর ‘হবু’ মুখ্যমন্ত্রী বিজয়

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো

পদ্ম ফুটতেই তুলকালাম, হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’-এর অভিযোগ